বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জামালপুরে মার্কেটিং এসোসিয়েশনের বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান
logo

জামালপুরে মার্কেটিং এসোসিয়েশনের বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আলমগীর জামালপুর প্রতিনিধি:- মার্কেটিং এসোসিয়েশন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার জামালপুর জেলা শাখার উদ্যােগে বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে বিজয় চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্কে গিয়ে শেষ হয়। 

মার্কেটিং এসোসিয়েশন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার জামালপুর জেলা শাখার আহবায়ক রেজাউল করিম মানিকের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক হুমায়ুন কবিরের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান বিপ্লব, বুলবুল হাসপাতালের চেয়ারম্যান ও শাহ জামাল জেনারেল হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম বুলবুল, এভার গ্রীন লাইফ জেনারেল হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক হারুন অর রশিদ, সেন্টাল হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান বাপ্পি, ডেবের সভাপতি ডাক্তার আহম্মদ আলী আকন্দ, বড় পীর আ: কাদের জিলানী (রহ:) হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক এবিএম মাকসুদুর রহমান সোহেল, সাউথ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক এমরান হোসেন রতন, ডক্টর হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক আলাল উদ্দিন, আল রেজা হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক রেজাউল করিম রেজা, আইডিয়া হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক কামরুল হাসান প্রমুখ। 

মার্কেটিং এসোসিয়েশনের উদ্দেশ্য বক্তারা বলেন, মার্কেটিং এর বিষয়ে কিছু হলেও আপনার ধারণা থাকতে হবে। তা হলে আপনি মার্কেটিং এর উপর সাধারণ মানুষকে ধারণা দিতে পারবেন না। তাই মার্কেটিং এসোসিয়েশনের সকলকেই ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। মার্কেটিং বিষয় যদি দুর্বল হয় তা হলে হাসপাতালে রোগীর সংখ্যা কমে যাবে। রোগীর সংখ্যা কমে গেলে হাসপাতাল চালানো কঠিন হয়ে যাবে। হাসপাতালের কর্তৃপক্ষের সাথে সমন্বয় রেখে কাজ করার আহবান জানান তারা।

আলোচনা সভা শেষে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। পরে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। র‍্যাফেল ড্র শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথম বার্ষিক বনভোজনে অনুষ্ঠানে মার্কেটিং এসোসিয়েশন জামালপুর জেলা শাখার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন