জামালপুর জেলার মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারদের সাথে মাদ্রাসার শিক্ষারমান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) বিকালে সার্কিট হাউসের মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বেলটিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ রেজাউল করিম বাবুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নূরুল হক।
প্রধান অতিথির বক্তব্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নূরুল হক বলেন, দেশের প্রচলিত ইংরেজি ও বাংলা শিক্ষার পাশাপাশি মাদ্রাসার শিক্ষার গুণগতমান বৃদ্ধি ও আধুনিকায়ন করার জন্য নৈতিক শিক্ষা গ্রহণের মাধ্যমে মাদ্রাসা শিক্ষার্থীদের দেশের যোগ্য নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে আগামী সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান। সেই সাথে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে সকল ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে সরকার পরিকল্পনা করছে বলেও জানান তিনি।
জামালপুর সদর উপজেলার জামতলা মির্জাপুর দাখিল মাদ্রাসার সুপার কাজী মাওলানা মসিউর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় জেলার কামিল, ফাজিল, আলিম ও দাখিল মাদ্রাসার প্রধানগণ উপস্থিত ছিলেন।
-খবরপ্রতিদিন/ সি.ব
জামালপুরে মাদ্রাসা শিক্ষারমান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
জামালপুরে মাদ্রাসা শিক্ষারমান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
জামালপুর জেলার মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারদের সাথে মাদ্রাসার শিক্ষারমান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১ নভেম্বর) বিকালে সার্কিট হাউসের মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বেলটিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ রেজাউল করিম বাবুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নূরুল হক। প্রধান অতিথির বক্তব্যে
মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নূরুল হক বলেন, দেশের প্রচলিত ইংরেজি ও বাংলা শিক্ষার পাশাপাশি মাদ্রাসার শিক্ষার গুণগতমান বৃদ্ধি ও আধুনিকায়ন করার জন্য নৈতিক শিক্ষা গ্রহণের মাধ্যমে মাদ্রাসা শিক্ষার্থীদের দেশের যোগ্য নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে আগামী সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান। সেই সাথে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে
সকল ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে সরকার পরিকল্পনা করছে বলেও জানান তিনি।জামালপুর সদর উপজেলার জামতলা মির্জাপুর দাখিল মাদ্রাসার সুপার কাজী মাওলানা মসিউর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন প্রমুখ।মতবিনিময় সভায় জেলার কামিল, ফাজিল, আলিম ও দাখিল মাদ্রাসার প্রধানগণ উপস্থিত ছিলেন। -খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত