জামালপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত পশ্চিম ফুলবাড়িয়া গ্রাম উন্নয়ন ও মাদক প্রতিরোধ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে শহরের পিটিআই সংলগ্ন পশ্চিম ফুলবাড়িয়া এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পশ্চিম ফুলবাড়িয়া গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ও জেসিসিআইএর পরিচালক এনামুল হক খান মিলনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌরসভার প্রশাসক এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মোহাম্মদ আতিক, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জ্যেষ্ঠ পরিদর্শক নজরুল ইসলাম, দৈনিক আজকের জামালপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম এ জলিল, মানবাধিকার কর্মী ও সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সাইদা বেগম স্যামা, পশ্চিম ফুলবাড়িয়া গ্রাম উন্নয়ন কমিটির উপদেষ্টা অধ্যাপক আমির উদ্দিন, নজরুল ইসলাম বিএসসি, অবসরপ্রাপ্ত গোয়েন্দা অফিসার আব্দুল জলিল, পশ্চিম ফুলবাড়িয়া গ্রাম উন্নয়ন কমিটির নেতা মো. সুজন শেখ, আইয়ুব খান, টিপু সুলতান, মানিক শেখ প্রমুখ।
এ সময় পশ্চিম ফুলবাড়িয়া এলাকাবাসী এলাকার বিভিন্ন প্রকার সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন। উপস্থিত অতিথিবৃন্দ কিছু কিছু সমস্যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে সমাধানের প্রতিশ্রুতি দেন। এতে রাস্তাঘাট ডেনেস ব্যবস্থার উন্নয়নসহ এলাকায় মাদক প্রতিরোধ, চুরি ছিনতাই নির্মূলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেন।
পরে পৌর প্রশাসক উপস্থিত যুব সমাজকে মাদক থেকে দূরে থাকতে এবং সঠিক পথে এগিয়ে যাওয়ার জন্য পাঁচটি ফুটবল উপহার দেন। মতবিনিময় সভায় পৌরসভার প্রকৌশলী কর্মকর্তাসহ পশ্চিম ফুলবাড়িয়া এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
-খবরপ্রতিদিন/ সি.ব
জামালপুরে মাদক প্রতিরোধ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
জামালপুরে মাদক প্রতিরোধ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
জামালপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত পশ্চিম ফুলবাড়িয়া গ্রাম উন্নয়ন ও মাদক প্রতিরোধ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে শহরের পিটিআই সংলগ্ন পশ্চিম ফুলবাড়িয়া এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পশ্চিম ফুলবাড়িয়া গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ও জেসিসিআইএর পরিচালক এনামুল হক খান মিলনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌরসভার প্রশাসক এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ।এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মোহাম্মদ আতিক,
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জ্যেষ্ঠ পরিদর্শক নজরুল ইসলাম, দৈনিক আজকের জামালপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম এ জলিল, মানবাধিকার কর্মী ও সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সাইদা বেগম স্যামা, পশ্চিম ফুলবাড়িয়া গ্রাম উন্নয়ন কমিটির উপদেষ্টা অধ্যাপক আমির উদ্দিন, নজরুল ইসলাম বিএসসি, অবসরপ্রাপ্ত গোয়েন্দা অফিসার আব্দুল জলিল, পশ্চিম ফুলবাড়িয়া গ্রাম উন্নয়ন কমিটির নেতা মো. সুজন শেখ, আইয়ুব খান, টিপু সুলতান, মানিক শেখ প্রমুখ। এ সময় পশ্চিম ফুলবাড়িয়া এলাকাবাসী এলাকার বিভিন্ন প্রকার
সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন। উপস্থিত অতিথিবৃন্দ কিছু কিছু সমস্যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে সমাধানের প্রতিশ্রুতি দেন। এতে রাস্তাঘাট ডেনেস ব্যবস্থার উন্নয়নসহ এলাকায় মাদক প্রতিরোধ, চুরি ছিনতাই নির্মূলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেন।পরে পৌর প্রশাসক উপস্থিত যুব সমাজকে মাদক থেকে দূরে থাকতে এবং সঠিক পথে এগিয়ে যাওয়ার জন্য পাঁচটি ফুটবল উপহার দেন। মতবিনিময় সভায় পৌরসভার প্রকৌশলী কর্মকর্তাসহ পশ্চিম ফুলবাড়িয়া এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। -খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত