বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জামালপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
logo

জামালপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জেলা বিএনপি।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদে এ আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহাম্মেদ।

জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহাম্মেদ। 

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা শামীম আহাম্মেদ বলেন, তারেক রহমান যে দিন ঢাকায় আসেন সেই দিন এতো মানুষের সমাগম হয়, আমার জীবনে আমি এতো লোক আর কখনো দেখিনিই।জাতীয়তাবাদী এমন একটি দল সাধারণ মানুষ এ দলটাকে ভালো বাসে। আজকে এইটাই প্রমাণ করে জাতীয়তাবাদী দল বাংলাদেশে একটি বড় দল। বাংলাদেশের অজপাড়াগাঁয়ের মানুষ শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এবং বিএনপিকে ভালো বাসে বলেই ঢাকাতে এতো মানুষের সমাগম হয়েছিল।

তিনি আরও বলেন, সামনে আগামী জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে আমরা জেলার সাতটি উপজেলায় ক্যাম্পেইন করে এবং সাধারণ মানুষের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেছি। আগামী নির্বাচনে জামালপুরের পাঁচটি আসন ধানের শীষ প্রতীকে বিজয় হবে এবং বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ।

সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইফতেখার মুরাদের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ এনামউদৌল্লাহ সিদ্দিকী, যুবদল নেতা খায়রুল ইসলাম লিয়ন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কাবুল, শ্রমিক নেতা সিরাজুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বড় মসজিদ খতিব মুফতি আব্দুল্লাহ। 

আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

খুঁজুন