বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জামালপুরে খালেদা জিয়ার কারামুক্তি দিবস উদযাপিত
logo

জামালপুরে খালেদা জিয়ার কারামুক্তি দিবস উদযাপিত

বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ১৮ তম কারামুক্তি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে সদর উপজেলা ও শহর বিএনপি।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে শহরের পৌরসভা সংলগ্ন সদ্য শহীদ সাফওয়ান অডিটরিয়ামের পার্শ্বে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী'র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা ওয়ারেছ আলী মামুন বলেন, এদেশের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়া, আজ থেকে এগারো বছর আগে স্বৈরাচারের সেই বন্দিদশা থেকে মুক্তি পেয়েছিলেন। যে মুক্তির মধ্যে দিয়ে শুধু বেগম খালেদা জিয়ার শারিরিক মুক্তি নয়। এদেশের গণতন্ত্রের মুক্তির আগ্রহ আরো তরান্বিত হয়েছিল। গণতন্ত্র মুক্তির আন্দোলনে এদেশের মানুষ আরো বেশি করে সাহস পেয়েছিল।

তিনি আরও বলেন, আমাদের সবচেয়ে বড় অর্জন হচ্ছে মহান স্বাধীনতা। এই স্বাধীনতার জন্য আমরা অনেক ত্যাগ শিকার করেছি। গত ১৫ বছর আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে এই দেশের রাষ্ট্রক্ষমতা জোর করে দখল করে ফ্যাসিবাদ কায়েম করেছিল। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ১৭ বছর সংগ্রাম করেছি। আমাদের সাড়ে চারহাজার নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছে। বিএনপির ৩৮ লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যে গায়েবি মামলা হয়েছে। মিথ্যে জেল-জরিমানার শিকার হয়েছে বেগম খালেদা জিয়াসহ অংসখ্য নেতাকর্মী। আমাদের নেতা তারেক রহমানকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে।

ওয়ারেছ আলী মামুন বলেন, সর্বশেষ জুলাই- আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে মধ্য দিয়ে আমরা একটি স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশে গণতন্ত্রের স্থায়ী রূপ দিতে হলে আগামী দিনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোন বিকল্প নাই। সেই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ তাদের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবে। সেই সরকারকে সামনে রেখে এই দেশ এগিয়ে যাবে এবং জনগণের স্বপ্নের বাংলাদেশে রুপান্তরিত হবে।

জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটন, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহদত হোসেন বাবুল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, আরিফ হোসেন বাহাজ, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, সহ-সভাপতি মাঈন উদ্দিন বাবুল, জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবহান প্রমুখ।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে সদর উপজেলা ও শহর বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন