বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জামালপুরে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
logo

জামালপুরে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

শহীদ জিয়াউর রহমানের সহ-ধর্মিনী তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জেলা বিএনপি।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে শহরের ফৌজদারি মোড়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীবের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৫ সদর আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। 

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা ওয়ারেছ আলী মামুন বলেন, স্বাধীনতার চেতনাকে যদি মুছে ফেলা হয় একাত্তরের  চেতনাকে যদি মুছে ফেলা হয় এটি জাতির জন্য সবচাইতে দুর্ভাগ্যের বিষয় হবে। আজকে সেই স্বাধীনতার বিরোধী শক্তি পরিকল্পিতভাবে তাদের কলঙ্ক মুছে ফেলার জন্য একাত্তরের চেতনাকে ঢেকে ফেলে। ২৪ এর চেতনাকে জাগ্রত করে আমাদের যুব সমাজ, তরুণ সমাজ, এবং ছাত্র সমাজকে ধোকা দেওয়ার চেষ্টা করছে। আজকে নতুন ভোটারদের ধোকা দেওয়ার চেষ্টা করছে। 

তিনি আরও বলেন, আমি তাদের প্রতি সম্মান দেখে বিনয়ের সাথে বলতে চাই যারা নতুন ভোটার হয়েছেন ছাত্র, যুবক, তরুণ তাঁরাই আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ, জামালপুরের ভবিষ্যৎ। আমি সম্মানের সাথে বলতে চাই। কোন অবস্থাতেই আমরা ২৪ এর চেতনাকে ভুলে যেতে দিবেনা। তবে এটিও মনে রাখতে হবে। কোন অবস্থাতেই একাত্তরের চেতনাকে মুছে ফেলতে দেওয়া যাবে না। আমরা একাত্তরের চেতনাতে উজ্জীবিত হয়ে ২৪ এর চেতনায় আমরা পথ চলে আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং জামালপুরকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমার বিশ্বাস সেই যাত্রায় জামালপুরের যুবসমাজ, তরুণ সমাজ, ছাত্রসমাজ আগামী দিনের জামালপুরকে উন্নত সমৃদ্ধ শান্তিপূর্ণ, মাদক মুক্ত, দুর্নীতি মুক্ত জামালপুর হিসেবে প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের সাথে তারা শরিক হবে।

ওয়ারেছ আলী মামুন বলেন, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে জামালপুরকে একটি স্বপ্নের সুন্দর শান্তিপূর্ণ জামালপুর হিসেবে গঠন করতে চাই। আজকে সেই প্রত্যাশা ব্যক্ত করে বেগম খালেদা জিয়ার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং স্বাধীনতার মহানায়ক বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমানের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে, ২৪ এর গণআন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং যারা এই অনুষ্ঠানে শরিক হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে, তাদের লালিত স্বপ্ন একটি সুন্দর বাংলাদেশ ও একটি সুন্দর জামালপুর প্রতিষ্ঠায় আমরা যাতে সঠিক পথে আগামীতে পথ চলতে পারি এবং সেই পথ চলার যাত্রায় আগামী নির্বাচনে যাতে আমরা ধানের শীষের বিজয়ী হতে পারি আল্লাহ যাতে সেই তৌফিক দান করেন এই প্রত্যাশা ব্যক্ত করছি।  

এসময় জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটন, সাবেক সহ-সভাপতি মো. লিয়াকত আলী, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, বর্তমান কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবহান, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিমসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরে প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের যুগ্ম-আহবায়ক হাফেজ মাওলানা নজরুল ইসলাম। 

খুঁজুন