জামালপুর পৌরসভার পাথালিয়া ছাতার মোড় আব্দুল রহিম চত্বর থেকে নাওভাঙ্গারচর সরকারি আশ্রয়ণ প্রকল্প পর্যন্ত কাচা রাস্তাটি পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (১ জুলাই) সকালে পাথালিয়া ছাতার মোড়ে এ ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
হাবিবুর রহমান চাঁনের সভাপতিত্বে ও এলাকাবাসী মোহাম্মদ রাসেল মিয়ার সঞ্চালনায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী ও সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, বুলবুল জেনারেল হাসপাতালে স্বত্বাধিকারী আশরাফুল ইসলাম বুলবুল, জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, সাংবাদিক মোহাম্মদ আলী, চর পঙ্খিমারী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার সোহেল মিয়া, এলাকাবাসী আব্দুল মালেক প্রমুখ।
এসময় বক্তারা বলেন, জামালপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পাথালিয়া ছাতার মোড় আব্দুল রহিম চত্বর থেকে নাওভাঙ্গারচর সরকারি আশ্রয়ণ প্রকল্প পর্যন্ত মাটির রাস্তাটি খুবই বেহাল অবস্থা। এই রাস্তাটি দিয়ে স্কুলের ছাত্র-ছাত্রী এবং এলাকার মুসুল্লিরা মসজিদে নামাজ পড়াতে যায়। অত্র এলাকার ৪-৫ হাজারের অধিক লোক বসবাস করে।প্রতিদিন এই রাস্তাটি দিয়ে জামালপুর- শেরপুর জেলার প্রায় ২-৩ হাজারের অধিক লোক চলাচল করে থাকে।
তারা আরও বলেন, এছাড়া আশ্রয়ণ প্রকল্পের ১৫৮ টি পরিবারের চলাচলের প্রধান রাস্তা এটি। সামান্য একটু বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলের জন্য অযোগ্য হয়ে পড়ে। এতে করে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও অসুস্থ্য ব্যাক্তিসহ সাধারণ মানুষের নানা ধরনের সমস্যার সম্মুখীন হয় এবং প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হতে হয়। রাস্তাটি দীর্ঘদিন ধরে পাকা করার কথা থাকলেও অদ্যবধি পর্যন্ত উক্ত রাস্তাটি পাকাকরণ করা হচ্ছে না। আব্দুল রহিম চত্বর থেকে নাওভাঙ্গারচর সরকারি আশ্রয়ণ প্রকল্প পর্যন্ত মাটির রাস্তাটি যাতে দূত সময়ের মধ্যে পাকা করার দাবি জানান বক্তারা।
মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস এর নিকট স্মারক লিপি প্রদান করেন এলাকাবাসী।
মানববন্ধনে পাথালিয়া ছাতার মোড় এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
-খবরপ্রতিদিন/ সি.ব