বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জামালপুরে জুলাই স্মৃতিকে স্মরণ করে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
logo

জামালপুরে জুলাই স্মৃতিকে স্মরণ করে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

জামালপুরে 'রক্তদানে স্মরণ করি রক্তাক্ত জুলাই' প্রতিপাদ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিট ও প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস এলাইন্স অব বাংলাদেশের (pusab) যৌথ উদ্যোগে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে শহরের ফৌজদারি ব্রহ্মপুত্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সার্বিক সহযোগিতা করে জামালপুর লাইফ কেয়ার হসপিটাল ও ব্লাডলাইন।

স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন ও বক্তব্য দেন ব্রহ্মপুত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ গোলাম মওলা।

জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক যুব প্রধান মো. ইকরামুল হক লিটনের সঞ্চালনায় রক্তদান কর্মসূচির আগে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তব্য দেন শাহ্জামাল জেনারেল হাসপাতালের পরিচালক আশরাফুল ইসলাম বুলবুল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক, জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক যুব প্রধান মাহবুবুর রহমান জ্বিলানী প্রমুখ। 

বক্তারা বলেন, রক্তদান একটি মহৎ কাজ। আপনার এক ব্যাগ রক্তে বেঁচে যাবে একটি প্রাণ। সবাই যদি স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন তবে রক্তের অভাবে কোনো প্রাণই অকালে ঝরে যাবেনা।

আয়োজকদের মধ্যে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস এলাইন্স অব বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ফারিয়া জান্নাত শাওন জানান, এ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো "রক্তাক্ত জুলাই" মাসের বেদনাময় স্মৃতিকে স্মরণ করে মানবসেবার ব্রত গ্রহণ করা এবং রক্তের অভাবে যেন একটি প্রাণও না হারায়, এই চেতনায় তরুণ সমাজকে উদ্বুদ্ধ করা।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন