বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়ন বিএনপির উদ্যােগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) রাতে নরুন্দি স্কুল এন্ড কলেজ হল রুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
নরুন্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. এমদাদুল হকের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রীয় ওলামা দলের সদস্য মাওলানা কাজী মসিউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা কাজী মসিউর রহমান বলেন, ১৯৭১ সালে অস্ত্র নিয়ে স্ব-শরীরে মহান স্বাধীনতা
যুদ্ধে অংশগ্রহণ করে এই দেশকে স্বাধীন করেছিলেন এবং এদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজ তার ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী। জিয়াউর রহমান যে কলকারখানা গুলো স্থাপন করেছেন তার ওপর আজ দেশ দাড়িয়ে আছে। আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থেকেও এদেশকে এগিয়ে নিয়ে যেতে পারেনি।
তিনি আরও বলেন, জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া গৃহিণী থেকে, জিয়াউর রহমানের মৃত্যুর পর রাজনীতিতে এসে বিএনপির হাল ধরে তিনবারের সফল প্রধানমন্ত্রী হয়েছেন এবং বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি। এই দুজন ব্যাক্তির জনপ্রিয়তা প্রমাণ করে তাদের মৃত্যুর পরে জানাযা। আরো তো অনেক নেতা এ দেশ শাসন করেছে। তাদের মৃত্যুর পরে জানাযা আর জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে তাদের জানাযাই প্রমাণ করে তারা কতটা জনপ্রিয় ছিল এই বাংলাদেশে।
তিনি বলেন, আজকে তাদের সন্তান, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতায় আছেন। তারেক রহমান ক্ষমতায় আসার পরেই যে সমস্ত উদ্যােগ তিনি হাতে নিয়েছেন, তা হলো ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল-খনন ও ইমামদের ভাতা ইত্যাদি কর্যক্রম চালু করা।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুফিয়ান কবীর শিপনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা জিল্লুর রহমান তরফদার, ঢাকা বুয়েট শাখা ছাত্রদলের সাবেক সভাপতি হাসানুজ্জামান সিদ্দিকী মিঠুল, নরুন্দি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তারা মিয়া ভুট্টু, নরুন্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রেজাউল করিম হিরা, সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মো. নূরউল্লাহ প্রমুখ।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা হামিদুর রহমান।
আলোচনা ও দোয়া মাহফিলে নরুন্দি ইউনিয়ন বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জামালপুরে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত
জামালপুরে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়ন বিএনপির উদ্যােগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) রাতে নরুন্দি স্কুল এন্ড কলেজ হল রুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়। নরুন্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. এমদাদুল হকের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রীয় ওলামা দলের সদস্য মাওলানা কাজী মসিউর রহমান। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা কাজী মসিউর রহমান বলেন, ১৯৭১ সালে অস্ত্র নিয়ে স্ব-শরীরে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে এই দেশকে স্বাধীন করেছিলেন এবং এদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজ তার ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী। জিয়াউর রহমান যে কলকারখানা গুলো স্থাপন করেছেন তার
ওপর আজ দেশ দাড়িয়ে আছে। আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থেকেও এদেশকে এগিয়ে নিয়ে যেতে পারেনি। তিনি আরও বলেন, জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া গৃহিণী থেকে, জিয়াউর রহমানের মৃত্যুর পর রাজনীতিতে এসে বিএনপির হাল ধরে তিনবারের সফল প্রধানমন্ত্রী হয়েছেন এবং বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি। এই দুজন ব্যাক্তির জনপ্রিয়তা প্রমাণ করে তাদের মৃত্যুর পরে জানাযা। আরো তো অনেক নেতা এ দেশ শাসন করেছে। তাদের মৃত্যুর পরে জানাযা আর জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে তাদের জানাযাই প্রমাণ করে তারা কতটা জনপ্রিয় ছিল এই বাংলাদেশে। তিনি বলেন, আজকে তাদের সন্তান, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতায় আছেন। তারেক রহমান ক্ষমতায় আসার পরেই যে সমস্ত উদ্যােগ তিনি হাতে নিয়েছেন, তা হলো
ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল-খনন ও ইমামদের ভাতা ইত্যাদি কর্যক্রম চালু করা। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুফিয়ান কবীর শিপনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা জিল্লুর রহমান তরফদার, ঢাকা বুয়েট শাখা ছাত্রদলের সাবেক সভাপতি হাসানুজ্জামান সিদ্দিকী মিঠুল, নরুন্দি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তারা মিয়া ভুট্টু, নরুন্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রেজাউল করিম হিরা, সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মো. নূরউল্লাহ প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা হামিদুর রহমান। আলোচনা ও দোয়া মাহফিলে নরুন্দি ইউনিয়ন বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত