বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জামালপুরে জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালিত
logo

জামালপুরে জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে শহর বিএনপি। সোমবার (২ জুন) বিকেলে শহরের পৌরসভার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। 

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা ওয়ারেছ আলী মামুন বলেন, প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা ওয়ারেছ আলী মামুন বলেন, আজকে যদি কৃষিতে বিপ্লবের কথা বলা হয়, সেই বিপ্লবের একমাত্র শুভ সুচনা যিনি করেছিলেন তার নাম জিয়াউর রহমান। জিয়াউর রহমান বিশ্ব দরবারে একটি মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আন্তর্জাতিক জেডি সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন। সেই সার্কের স্বপ্নদষ্টা ও প্রতিষ্ঠাতা ছিলেন যিনি তার নাম জিয়াউর রহমান। 

তিনি আরও বলেন, জিয়াউর রহমানের নেতৃত্বে যখন বাংলাদেশ দূর্ভিক্ষ পরায়ন বাংলাদেশ থেকে খাদ্যে সয়ংসম্পুর্নতা অর্জন করে বিশ্ব দরবারে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তরিত হচ্ছিল, সেই সময়ে বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যহত করার হিন ষড়যন্ত্রের অংশ হিসেবে জিয়াউর রহমানকে হত্যা করা হয়। আজকে আমরা সেই জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালন করছি।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা সংগ্রাম করেছি। আমরা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আমরা আন্দোলন সংগ্রামের যাত্রা শুরু করেছিলাম। দীর্ঘ ১৭ বছর আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। এই সংগ্রাম করার কারণে বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে সোয়া দুই বছরের অধিক সময় জেল খাটানো হয়েছে। পরবর্তী সময়ে জামিনের নামে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। 

মামুন বলেন, এই সংগ্রাম করতে গিয়ে বিএনপির আটত্রিশ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছে। এই সংগ্রাম করার কারণে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীকে গ্রেপ্তার করে অন্যায় ভাবে দীর্ঘদিন কারাগারে রাখা হয়েছে। বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে হামলা হয়েছে। বিএনপির নেতাকর্মীর ব্যবসা প্রতিষ্ঠান দখল করা হয়েছে। তার পরেও আমরা গর্ব করি অহংকার করি। বিএনপি সেই দল হামলা, মামলা, হত্যা, গুম, খুন সমস্ত কিছু মোকাবিলা করে ১৭ বছর ধারাবাহিক ভাবে আন্দোলন করেছে স্বৈরাচার পতনের জন্য। এই আন্দোলনের একটি পর্যায়ে এসে, এদেশের সাধারণ ছাত্র-ছাত্রীরা তাদের ন্যায্য দাবি কোটা সংস্কারের আন্দোলন শুরু করে। এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথম থেকে সমর্থন দিয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন কৌশলে এই আন্দোলনকে সফলতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন।  

ওয়ারেছ আলী মামুন বলেন, বিএনপির সমর্থনের মধ্যে দিয়ে এই ছাত্র আন্দোলন গণআন্দোলনে রূপ নেয়। সেই গণআন্দোলন একটি পর্যায়ে গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে রূপ নেয়। সেই অভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়। কিন্তু ক্ষমতার মস্তকে টিকে থাকার জন্য তার দলীয় বাহিনী এবং পেটোয়া বাহিনী দিয়ে নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করে। আমি সেই বীর শহীদ ছাত্র-জনতার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। যাদের জীবনের বিনিময়ে ভোট ডাকাত, লুঠেরা ও দুর্নীতিবাজ স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত এই বাংলাদেশ পেয়েছি। 

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি, জেলা বিএনপির সহ-সভাপতি আইনজীবী ফজলুল রহমান, যুগ্ম- সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজীব, শহর বিএনপির সহ-সভাপতি মাঈন উদ্দিন বাবুল, জেলা মহিলা দলের সভাপতি শেলিনা বেগম, জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবহান, শহর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান মমিন, জেলা কৃষক দলের আহবায়ক মাজেদুর ইসলাম সাত্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল মোমেন আকন্দ কাওছার প্রমুখ। 

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা গোলাম রব্বানী। আলোচনা সভায় শহর বিএনপির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন