বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জামালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন
logo

জামালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

উদ্বোধনের মধ্য দিয়ে জামালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুরু হয়েছে এ টুর্নামেন্ট। ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা। 

শনিবার (৩০ আগস্ট) বিকেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়ামে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন জামালপুর সদর উপজেলা একাদশ বনাম মেলান্দহ উপজেলা একাদশ। 

জেলা প্রশাসক হাছিনা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।

প্রধান অতিথি বলেন, সুস্থ জীবনযাপনে খেলাধুলার বিকল্প নেই। মাদক থেকে দূরে থাকার ইতিবাচক মাধ্যমও খেলাধুলা। জামালপুরবাসীর ফুটবল খেলার প্রতি আগ্রহ ও ভালোবাসা অপরিসীম। জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হোক, এ কামনা করি।

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, ময়মনসিংহ বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান প্রমুখ। 

জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, এ ফুটবল টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করবে। আজকের খেলায় মেলান্দহ-৩ এবং জামালপুর সদর-২ গোল করেছে।

খেলায় রেফারির দ্বায়িত্ব পালন করেন শেরপুর জেলার রেফারি মো. সফিউল্লাহ। সহকারী রেফারির দ্বায়িত্ব পালন করেন শিপন রহমান ও রাশেদ আহাম্মেদ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন