বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জামালপুরে জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল
logo

জামালপুরে জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আলমগীর জামালপুর প্রতিনিধি:- জামালপুর জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের তৃণমূলের নেতৃবৃন্দ। 

শনিবার (১ মার্চ) বিকেলে শহরের বকুলতলায় এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

জেলা বিএনপির সদস্য ও শহর বিএনপির সহ-সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল পূর্বক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহাম্মেদ।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা শামীম আহাম্মেদ বলেন, ৫ আগস্টের আগে আমাদের একটি বৃহৎ জমায়েত এই বকুলতলায় ছিল। সেই জমায়েতের উপর সাবেক মেয়র ছানোয়ার হোসেন ছানুর নেতৃত্বে ককটেল ও গুলি ছোড়া হয়েছিল, কিন্তু আমাদেরকে দমিয়া রাখতে পারে নাই। সেই দিন আমাদের অনেকেই আহত হয়েছে, কিন্তু কেউ পিছু পা হয়নি।জামালপুরবাসী সাক্ষী; গত আন্দোলনে হামলা করেছে, মামলা করেছে, অনেকেই জেল খেটেছে। অধিকাংশ নেতাকর্মীদের নামে মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে হেনস্তা করা হয়েছে। কোটের বারান্দায় বছরের পর বছর ঘুরাঘুরি করেছে। 

তিনি আরও বলেন, জামালপুর জেলা বিএনপি গত আন্দোলনে কিভাবে অংশগ্রহণ করেছেন তা আপনারা সকলেই জানেন। আমরা কারো ব্যাক্তিগত শত্রুমি করছি না। আমরা সাংগঠনিক উপায়ে একটি কথা বলতে চাই। জামালপুর জেলা বিএনপি মেয়াদোত্তীর্ণ কমিটি। আমরা বার বার দেখতে পাচ্ছি প্রেসিডেন্ট, সেক্রেটারি একই কায়দায়, একই কৌশলে বার বার তারা উত্তীর্ণ জামালপুর জেলা বিএনপিতে। আমরা এর পরিবর্তন চাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলামের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অবহিত করুন জামালপুর জেলা বিএনপি কিভাবে চলছে। 

তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত জামালপুরের অথর্ব কমিটি পরিবর্তন না হবে সবাই রাজপথে থাকবেন। রাজপথ আপনাদের সাথে বেঈমানি করবে না ইনশাআল্লাহ। আপনারা বিগত নির্বাচন গুলি দেখেছেন। বার বার একাধিক ভাবে প্রার্থী হয়েও ডিসি সাহেবের অফিসের বারান্দায় উনি বসে থেকে তামাশায় লিপ্ত হয়েছেন। আমরা আর এই তামাশা দেখতে চাই না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাকেই নমিনেশন দেওয়া হোক, আমরা ঐক্যবদ্ধ থেকে জামালপুরের ৫ টি আসন ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। 

শামীম আহাম্মেদ বলেন, ঐক্যবদ্ধ ভাবে আমরা জামালপুর জেলা বিএনপির কমিটি দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিনয়ের সাথে অনুরোধ করছি। আমরাই বিএনপি। অথচ আমরা বার বার প্রতারিত হচ্ছি সিন্ডিকেটের কারণে। এই সিন্ডিকেটকে ভাংতে হবে। জামালপুর জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আপনারা হাত তুলে বলেন, জামালপুর জেলার ঐ অথর্ব কমিটি কে কে বাতিল চান।

বিএনপি নেতা শামীম বলেন, আপনারা ঐক্যবদ্ধ থেকে আন্দোলনে শরীক হবেন। অনেক নেতৃবৃন্দ আছেন এই জামালপুর জেলা বিএনপির অথর্ব কমিটিকে বিরোধিতা করেন কিন্তু রাজপথে নামছেন না। আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থেকে রাজপথে আন্দোলনে শরীক হই। রাজপথ কারো সাথে বেঈমানি করে না। জামালপুর জেলা বিএনপি একটি ঐক্যবদ্ধ বিএনপি চায়। 

জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানীর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক বাবু বিঞ্চ চন্দ্র মন্ডল, সাবেক ছাত্রনেতা আজম খান, যুবনেতা খায়রুল ইসলাম লিয়ন, খোকন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহাদাত হোসেন সাগর ও যুগ্ম-সাধারণ সম্পাদক রানা ম্যানশন, সাবেক ছাত্রনেতা মনির হোসেন প্রমুখ। 

প্রতিবাদ সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।

প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক জাকির হোসেন, শহর বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ ফরিদ মামুন, সহ-সম্পাদক মনির হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফিরোজ আহাম্মেদ, শহর যুবদলের সভাপতি শফিকুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক বাবু চন্দ্র গোয়ালা, সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক এজিএস মোহাব্বত হোসেন, জেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক মো. আক্তারুজ্জামান, জেলা শ্রমিক দলের সদস্য খালিদ হোসেন, মেলান্দহ উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মেলান্দহ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশেক এলাহী জনিসহ বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন