বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জামালপুরে ইউসিবি বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত
logo

জামালপুরে ইউসিবি বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আলমগীর জামালপুর প্রতিনিধি:- জামালপুরে ইউসিবি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অনূর্ধ্ব-১৫ (ময়মনসিংহ জোন)'র জাতীয় ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ফেব্রুয়ারি) বিকেলে জিলা স্কুল মাঠে ইউসিবি বাফুফে অনূর্ধ্ব-১৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে জামালপুর জেলা বনাম ময়মনসিংহ জেলা।খেলায় জামালপুর জেলাকে ০-৬ গোলে পরাজিত করে ময়মনসিংহ জেলা চ্যাম্পিয়ন হয়।

জামালপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান, জেলা ক্রীড়া কর্মকর্তা আফরিন আক্তার মনি, জামালপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন শিশির প্রমুখ।

ফাইনাল খেলায় রেফারি দ্বায়িত্ব পালন করেন বাফু রেফারি হাসান রেজা।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি বিকেলে জিলা স্কুল মাঠে ইউসিবি (বাফুফে) অনূর্ধ্ব-১৫ (ময়মনসিংহ জোন)'র জাতীয় ফুটবল লীগের উদ্বোধন করা হয়। ইউসিবি (বাফুফে) অনূর্ধ্ব-১৫ এ খেলায় ময়মনসিংহ জেলা, জামালপুর জেলা, শেরপুর জেলা ও নেত্রকোনা জেলা অংশগ্রহণ করে।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন