বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জামালপুরে হযরত শাহ জামাল (রহ:) এর স্মরণে ৯ দিনব্যাপী পবিত্র ওরশের শেষ রজনী
logo

জামালপুরে হযরত শাহ জামাল (রহ:) এর স্মরণে ৯ দিনব্যাপী পবিত্র ওরশের শেষ রজনী

মহাসত্যের দিক নির্দেশক শাহান শাহে আউলিয়া হযরত শাহ জামাল ইয়ামেনী (রহ:) এর স্মরণে জামালপুরে ৯ দিনব্যাপী পবিত্র ওরশ মোবারকের আজ শেষ রজনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) রাতে হযরত শাহ জামাল (রহ:) এর স্মরণে ৯ দিনব্যাপী পবিত্র ওরশ মোবারকের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন হযরত শাহ জামাল (রহ:) মাজার পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম আল-আমিন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

সমাপনী অনুষ্ঠানে সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বলেন, ৯ দিনব্যাপী ওরশ মোবারকের আজকে শেষ রজনী। জামাল বাবার সকল ভক্তবৃন্দ ও আশেকানদের রাত ৩ ঘটিকার সময় হযরত শাহ জামাল (রহ:) মাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে আখেরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাই। সেই সাথে রাত ১০ টার সময় সুফি কাওয়ালী গান অনুষ্ঠিত হবে। আপনারা সুশৃঙ্খলভাবে সুফি কাওয়ালী গান উপভোগ করবেন।

সমাপনী অনুষ্ঠানে হযরত শাহ জামাল (রহ:) মাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি সৈয়দুর রহমান (আর্মি), প্রচার সম্পাদক রেজাউল করিম নিলু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাকির হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা নাজমা চিশতী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতিয়ার চিশতী, খাদেম মো. এনামুল হাসানসহ মাজার কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাত ৩ টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে হযরত শাহ জামাল (রহ:) এর স্মরণে ৯ দিনব্যাপী পবিত্র ওরশ মোবারকের সমাপ্ত হবে। মোনাজাত শেষে আশেকান জাকেআনদের মাঝে তবারক বিতরণ করা হবে জানান মাজার কর্তৃপক্ষ।

খুঁজুন