বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জামালপুরে গণমাধ্যমকর্মীদের সাথে হেযবুত তওহীদের মতবিনিময় সভা
logo

জামালপুরে গণমাধ্যমকর্মীদের সাথে হেযবুত তওহীদের মতবিনিময় সভা

জামালপুরে হেযবুত তওহীদের উদ্যােগে "তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমকর্মীদের ভূমিকা" শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে শহরের আজাদ ট্রেড সেন্টারে একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

জামালপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান। 

প্রধান অতিথির বক্তব্যে রিয়াদুল হাসান বলেন, বর্তমান সমাজ ও রাষ্ট্রব্যবস্থা চরম অন্যায়, দুর্নীতি ও মানবিক মূল্যবোধহীনতায় জর্জরিত। এর কার্যকর সমাধান একমাত্র ইসলামী আদর্শের মধ্যেই নিহিত। ইসলাম শুধু ব্যক্তিজীবনের দিকনির্দেশনা নয়, রাষ্ট্র পরিচালনার জন্যও একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা প্রদান করেছে। এই আদর্শ বাস্তবায়ন ছাড়া সংকট থেকে উত্তরণ সম্ভব নয়।

তিনি আরও বলেন, আমাদের এই সংগ্রাম রাজনৈতিক বা দলীয় নয়। বরং এটি একটি চেতনাগত লড়াই। এ লড়াই কুসংস্কার, ধর্মের অপব্যাখ্যা ও অচল চিন্তাধারার বিরুদ্ধে জাগরণের ডাক। তিনি আল্লাহর হুকুমের ভিত্তিতে আধুনিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। 

বর্তমান বিশ্ব পরিস্থিতি ও জাতীয় প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ব্রিটিশ উপনিবেশিক যুগের প্রবর্তিত বিধি-বিধান ও সিস্টেমেই আমাদের দেশ চলছে। আর সময়ের সাথে পাল্লা দিয়ে অন্যায়, অবিচার, অশান্তি বেড়ে চলছে। যুগের পর যুগ আমরা মানবোচিত বিধানের মাশুল দিচ্ছি আমরা। অন্যদিকে আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা প্রতিষ্ঠা করে রসুল (সা.) এমন নিরাপদ সমাজ গঠন করেছিলেন যে, একা একজন নারী রাতের অন্ধকারে নির্ভয়ে শত শত মাইল পথ হেঁটে যেত। 

মানুষ ঘরের দরজা খুলে ঘুমাতে পারত। স্বর্ণের দোকান খোলা রেখে দোকানদার মসজিদে যেত। আদালতে মাসের পর মাস অপরাধ-সংক্রান্ত মামলা আসত না। সেই শান্তিপূর্ণ জীবনব্যবস্থার আধুনিক রুপ তুলে ধরা হয়েছে। তওহীদভিত্তক আধুনিক রাষ্ট্রব্যবস্থা গ্রন্থে। তিনি সাংবাদিকদের কাছে এই গ্রন্থের বিষয়গুলি লেখনীর মাধ্যমে জাতির সামনে তুলে ধরার অনুরোধ রাখেন। 

হেযবুত তওহীদের শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সুমন মিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাহিত্য ও গবেষণার কার্যনির্বাহী সদস্য আবিদা ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় সভাপতি এনামুল হক বাপ্পা, বিভাগীয় নারী বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সোহাগ, শেরপুর জেলার সভাপতি মুমিনুর রহমান পান্না, সদর উপজেলার সভাপতি সুলতান মাহমুদ মেহেদী, মেলান্দহ উপজেলার সভাপতি মো. মুনসুর আলী প্রমুখ। 

মতবিনিময় সভায় হেযবুত তওহীদের জেলা শাখার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন