বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জামালপুরে গলায় চানাচুর আটকে শিশুর মৃত্যু
logo

জামালপুরে গলায় চানাচুর আটকে শিশুর মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে গলায় চানাচুর আটকে সুমাইয়া নামে (১১মাস) বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার (১৩ আগস্ট) রাতে পৌর এলাকার কোনাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটেছে। সুমাইয়া পৌরসভার মাইজবাড়ি এলাকার দিনমজুর সাইদুল রহমানের মেয়ে। 

পারিবারিক ও হাসপাতাল সুত্রে জানা যায়, বুধবার সকালে শিশু সুমাইয়াকে সঙ্গে নিয়ে তার মা নানীর বাড়িতে বেড়াতে যায়। রাতে বিছানায় বসিয়ে শিশুটির মা ঘরে কাজ করতে ছিল। পরিবারের অগোচরে বিছানায় পড়ে থাকা চানাচুর মুখে দেয় সুমাইয়া। এসময় চানাচুর গলায় আটকে যায়। বাড়ির লোকজন গলায় আটকে যাওয়া চানাচুর বের করার চেষ্টা করে ব্যর্থ হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক মাসুদুর রহমান জানান, গলায় খাবার আটকে পড়া সুমাইয়া নামে এক শিশু রোগীকে হাসপাতালে নিয়ে আসে তার বাবা। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন