জামালপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ মিয়া'র নেতৃত্বে বিএনপির মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুনকে বিজয়ী করার লক্ষ্যে জামালপুর শহরের পাথালিয়া এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেছে নেতৃবৃন্দ।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে পৌরসভার পাথালিয়া মার্কাস মসজিদ এলাকা থেকে এ প্রচারণা শুরু করা হয়।
পরে পাথালিয়া এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করে পশ্চিমপাড়া গিয়ে শেষ হয়।
গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ অনুষ্ঠানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ মিয়া, আরিফ হোসেন বাহাজ, শহর যুবদলের সদস্য সচিব জিয়াউল হক জিয়া, যুগ্ম-আহবায়ক রেজাউল করিম নিলু, সদস্য আহাম্মেদ কবির সুমন (বাবু), জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, তাইফুল ইসলাম, সম্পাদক ফরিদুজ্জামান ফরিদ, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. নুরুজ্জামান, সদস্য মিজানুর রহমান স্বপন, সদস্য মনিরুজ্জামান মনি, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সবুজ, বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হৃদয়, সড়ক পরিবহন শ্রমিক দলের সম্পাদক সাজু প্রমুখ।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ মিয়া বলেন, আমরা জেলার বিভিন্ন ইউনিয়নে উঠান বৈঠক করেছি। মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছি। আমাদের বিশ্বাস আগামী ১২ ফেব্রুয়ারি জামালপুরবাসী ধানের শীষ প্রতীকে ভোট দিবে।
জামালপুর-৫ সদর আসনে সর্বোচ্চ ভোটে ওয়ারেছ আলী মামুন ভাইকে জয়যুক্তসহ জামালপুর জেলার ৫ টি আসনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করে তারেক রহমানকে উপহার দিবো ইনশাআল্লাহ।
জামালপুরে ফিরোজ মিয়া'র উদ্যােগে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা
জামালপুরে ফিরোজ মিয়া'র উদ্যােগে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা
জামালপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ মিয়া'র নেতৃত্বে বিএনপির মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুনকে বিজয়ী করার লক্ষ্যে জামালপুর শহরের পাথালিয়া এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেছে নেতৃবৃন্দ। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে পৌরসভার পাথালিয়া মার্কাস মসজিদ এলাকা থেকে এ প্রচারণা শুরু করা হয়। পরে পাথালিয়া এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করে পশ্চিমপাড়া গিয়ে শেষ হয়। গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ অনুষ্ঠানে জেলা
বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ মিয়া, আরিফ হোসেন বাহাজ, শহর যুবদলের সদস্য সচিব জিয়াউল হক জিয়া, যুগ্ম-আহবায়ক রেজাউল করিম নিলু, সদস্য আহাম্মেদ কবির সুমন (বাবু), জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, তাইফুল ইসলাম, সম্পাদক ফরিদুজ্জামান ফরিদ, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. নুরুজ্জামান, সদস্য মিজানুর রহমান স্বপন, সদস্য মনিরুজ্জামান মনি, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সবুজ, বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হৃদয়, সড়ক পরিবহন
শ্রমিক দলের সম্পাদক সাজু প্রমুখ। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ মিয়া বলেন, আমরা জেলার বিভিন্ন ইউনিয়নে উঠান বৈঠক করেছি। মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছি। আমাদের বিশ্বাস আগামী ১২ ফেব্রুয়ারি জামালপুরবাসী ধানের শীষ প্রতীকে ভোট দিবে। জামালপুর-৫ সদর আসনে সর্বোচ্চ ভোটে ওয়ারেছ আলী মামুন ভাইকে জয়যুক্তসহ জামালপুর জেলার ৫ টি আসনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করে তারেক রহমানকে উপহার দিবো ইনশাআল্লাহ।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত