বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জামালপুরে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান :জনশক্তি পার্টির চেয়ারম্যান বাবলু
logo

জামালপুরে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান :জনশক্তি পার্টির চেয়ারম্যান বাবলু

জামালপুর সদর-৫ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে যেতে চান গণতন্ত্র মঞ্চ মনোনীত প্রার্থী ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ আশা ব্যক্ত করেছেন। নির্বাচিত হয়ে দখলদার ও চাঁদাবাজমুক্ত সুস্থ রাজনীতির জামালপুর গড়ার এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয় করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে শহরের সকাল বাজারস্থ গণতন্ত্র মঞ্চ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাকে জনশক্তি পার্টি প্রার্থীতা ঘোষণা করেছে এবং গণতন্ত্র মঞ্চ মনোনীত করেছে। আমাদের ঐক্যবদ্ধ জোট থেকে যদি আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হতে পারি তবে জামালপুরে কোন চাঁদাবাজি-দখলবাজি থাকবে না। তা সমূলে উৎপাটন করব। আমি আশাবাদী যে, ধানের শীষ প্রতীক আমিই পাব। দলের উচ্চপর্যায় থেকে আমি এমন ইঙ্গিত পেয়েছি।

তিনি বলেন, জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। গুলিবিদ্ধ হয়েছি জুলাই আন্দোলনেও। জুলাই সনদে স্বাক্ষরও করেছি আমি। আমার এই কর্মকাণ্ড এবং সুস্থধারার রাজনীতি বিনির্মাণের জন্য যদি আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হই তবে জামালপুরে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় গড়ে তুলব। যদি জোট আমাকে ধানের শীষ প্রতীক না দেয় তবে যিনি প্রতীক পাবেন তাঁরপক্ষে কাজ করব।

বিএনপির ৩১দফা নিয়ে তিনি বলেন, বিএনপির যে ৩১ দফা তাতে আমরাও গৌরবের অংশীদার। ওদের ২৭ দফা ও আমাদের ৪ দফা মিলে ৩১ দফা। এই ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ হবে একটি শক্তিশালী রাষ্ট্র। 

আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থিতা নিয়ে শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, জামালপুরে চাঁদাবাজি ও দখলবাজি চরমে পৌঁছেছে। সবাই এ চক্রের শিকার। এসবের নেপথ্যে কারা তা সকলেই জানেন। সালিশ-বৈঠক থেকে পকেটে পুরছেন কাড়ি কাড়ি টাকা। সুস্থ রাজনীতির জামালপুর গড়তে না পারলে অবস্থা থেকে উত্তরণ সম্ভব নয়। 

জেলা জনশক্তি পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসানুজ্জামান তালুকদার বাদলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি জেলা শাখার সভাপতি মো. আমির উদ্দিন ও সাধারণ সম্পাদক আইনজীবী তাজউদ্দিন সবুজ প্রমুখ। 

মতবিনিময় সভায় জনশক্তি পার্টি ও জেএসডি'র সকল নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন