বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জামালপুরে ধানের শীষ প্রতীকে গণসংযোগ ও লিফলেট বিতরণ
logo

জামালপুরে ধানের শীষ প্রতীকে গণসংযোগ ও লিফলেট বিতরণ

বিএনপির মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনকে বিজয়ী করার লক্ষ্যে জামালপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। 

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে শহরের শফিমিয়ার বাজারে জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের নেতৃত্বে এ লিফলেট বিতরণ করা হয়।

পরে শফিমিয়ার বাজার থেকে বেলটিয়া বাজার পর্যন্ত ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করা হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন মানিকের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান, জেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম হোসেন মঙ্গল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক প্রমুখ। 

যুবদল নেতা সোহেল রানা খান বলেন, আমরা গত ১৭টি বছর জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করেছি। সেই আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক নেতাকর্মী জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি হচ্ছে সেই দিন। জামালপুর-৫ সদর আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুনের পক্ষে এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করছি। 

তিনি আরও বলেন, আমরা ধানের শীষকে বিজয়ী করার জন্যও বিগত দিনেও প্রচার প্রচরণা করেছি। কেন্দ্রীয় যুবদলের নির্দেশ ক্রমে আমরা ধানের শীষের এমপির পক্ষে কাজ করবো এবং ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করবো। জামালপুর জেলায় যে পাঁচটি আসন রয়েছে। সেই পাঁচটি আসনে ধানের শীষকে বিজয়ী করবো ইনশাআল্লাহ।

লিফলেট বিতরণে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

খুঁজুন