জামালপুরের দেওয়ানগঞ্জ বাহাদুরাবাদ এলাকায় বজ্রপাতে সোহেল মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৬ মে) বিকেল ৪ টার দিকে নাজিরপুর বাহাদুরাবাদ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া স্থানীয় বাসিন্দা শুকুর মাহমুদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোহেল মিয়া কৃষিকাজে মাঠে গিয়ে ভুট্টা সংগ্রহের কাজে নিয়োজিত ছিলেন। বিকেলের দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে তিনি মাঠেই অবস্থান করছিলেন। এ সময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তবে ততক্ষণে তিনি মারা যান বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
এ ঘটনায় নিহতের পরিবারসহ স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
জামালপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু
জামালপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু
জামালপুরের দেওয়ানগঞ্জ বাহাদুরাবাদ এলাকায় বজ্রপাতে সোহেল মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) বিকেল ৪ টার দিকে নাজিরপুর বাহাদুরাবাদ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া স্থানীয় বাসিন্দা শুকুর মাহমুদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোহেল মিয়া কৃষিকাজে মাঠে গিয়ে ভুট্টা সংগ্রহের কাজে নিয়োজিত ছিলেন। বিকেলের দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে তিনি মাঠেই অবস্থান করছিলেন। এ সময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত
হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তবে ততক্ষণে তিনি মারা যান বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনায় নিহতের পরিবারসহ স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত