জামালপুরের বিশিষ্ট ক্রীড়াবিদ ক্রীড়া সংগঠন, জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য, আক্তারুজ্জামান আউয়াল আর আমাদের মাঝে নেই। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫২ বছর। দেওয়ানপাড়া সাবেক চেয়ারম্যান ফয়জুর রহমান গলির মো. বদিউজ্জামাল এর ছেলে। তিনি মৃত্যু কালে স্ত্রী ও তিন ছেলে এবং এক মেয়ে সন্তানসহ অনেক গুনাগাহি রেখে যান। জানাজা নামাজ শেষে তাকে পৌর কবরস্থানে দাফন করা হয়।
শুক্রবার (১৩ জুন) সকাল ৬ টায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়াম মাঠে প্রীতি ক্রিকেট ম্যাচ খেলার সময় তিনি স্ট্রোক করেন। পরে তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শনিবার (১৪ জুন) সকাল ১১টার সময় জামালপুর স্টেডিয়াম মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজা নামাজ পূর্বক মৃত আওয়াল এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য উপ-মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন প্রমুখ।
তার জানাজা নামাজ পড়ান দেওয়ানপাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. জয়নাল আবেদীন। জানাজা নামাজে জামালপুর জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠক, খেলোয়ারসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ, আক্তারুজ্জামান আওয়াল ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ। এ্যাথলেট, হ্যান্ডবল, ভলিবল, কাবাডি, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টনসহ সবকিছুতেই তাঁর পারদর্শিতা ছিলো রীতিমতো ঈর্ষনীয়। তিনি একজন সফল খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করেছিলেন এছাড়া একজন সফল কোচ, রেফারি এবং টিম ম্যানেজার ছিলেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড়।
খেলাধুলাই ছিলো তাঁর ধ্যান ও জ্ঞান। তিনি একসময় (বিডিআর) বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তে চাকরি করলেও সেই বাধাধরা কাজ তাঁর ভালো না লাগায় তিনি চাকরি ছেড়ে চলে এসেছিলেন। এরপর নানান পেশায় যুক্ত হলেও ছাড়তে পারেননি খেলার মাঠকে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
-খবরপ্রতিদিন/ সি.ব