বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জামালপুরে বিএনপির সম্মেলনকে সফল করতে প্রচার ও আনন্দ র‍্যালি
logo

জামালপুরে বিএনপির সম্মেলনকে সফল করতে প্রচার ও আনন্দ র‍্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামালপুর জেলা শাখার সম্মেলনকে সাফল্য মণ্ডিত করতে জামালপুরে প্রচার ও আনন্দ র‍্যালি করেছে সদর উপজেলা বিএনপি।

রবিবার (১৭ আগস্ট) বিকেলে শহরের শফিমিয়ার বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে এক আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা গিয়ে শেষ হয়।

জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফির সভাপতিত্বে প্রচার ও আনন্দ র‍্যালি পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। 

বিএনপি নেতা ওয়ারেছ আলী মামুন বলেন, গত ২০১৬ সালে জামালপুর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। স্বৈরাচার শেখ হাসিনার সেই সময়ের জাতাকলে আমরা প্রকাশ্যে দীর্ঘদিন কোন প্রকার মিটিং সভা সমাবেশ করতে পারি নাই। সেই প্রতিকূলতার মধ্যে ২০১৬ সালের সেই সম্মেলন বাংলাদেশের ইতিহাসের একটি ঐতিহাসিক সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তৃতায় বলেছিলেন, আওয়ামী লীগের অনেকেই বলেছিলেন বিএনপি শেষ হয়ে গিয়েছে। বিএনপি নাকি নাই। বিএনপি বাংলাদেশে আছে কি না জামালপুর এসে দেখে যান। 

তিনি আরও বলেন, আজকে সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে বিএনপি একটি দল যে দলটি ইতিমধ্যে ১৭ বছর স্বৈরাচার পতনের আন্দোলন করে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতির দলে পরিনত হয়েছে। জামালপুরের জনগণের কাছেও সবচেয়ে জনপ্রিয় রাজনীতি দলে পরিনত হয়েছে বিএনপি। 

ওয়ারেছ আলী মামুন বলেন, আমরা বিশ্বাস করি এই দলের একটি সম্মেলন, যে সম্মেলনের মধ্যে দিয়ে দলের সর্বস্তরের নেতাকর্মী সকল প্রার্থক্য ভুলে একটি আনন্দ উৎসবে মেতে উঠে, যে সম্মেলনের মধ্যে দিয়ে একটি জেলায় এবং জেলার অধিনস্ত ইউনিয়ন গুলোতে বিএনপি সাংগঠনিক ভাবে আরো শক্তিশালী হয়। আমরা বিশ্বাস করি যে ২৩ তারিখের সম্মেলনকে সামনে রেখে জামালপুর জেলা বিএনপি আরো বেশি ঐক্যবদ্ধ এবং আরো বেশি সাংগঠনিক ভাবে শক্তিশালী হবে ইনশাআল্লাহ। 

জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি কাজী মসিউর রহমান, জেলা মহিলা দলের সভাপতি শেলিনা বেগম, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান হারুন প্রমুখ। 

প্রচার ও আনন্দ র‍্যালিতে সদর উপজেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন