বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জামালপুরে বিএনপির সম্মেলনকে সফল করতে প্রচার ও আনন্দ মিছিল
logo

জামালপুরে বিএনপির সম্মেলনকে সফল করতে প্রচার ও আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামালপুর জেলা শাখার সম্মেলনকে সাফল্য মণ্ডিত করতে জামালপুরে প্রচার ও আনন্দ মিছিল করেছে জেলা যুবদল।

সোমবার (১৮ আগস্ট) বিকেলে শহরের স্টেশন বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে এক আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা গিয়ে শেষ হয়।

জেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম খান সজীবের সভাপতিত্বে মিছিল পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। 
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা ওয়ারেছ আলী মামুন বলেন, আগামী ২৩ তারিখ জেলা বিএনপির সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ যোগদান করবে। সেই সম্মেলনকে সামনে রেখে জামালপুরের বিএনপি আরো বেশি ঐক্যবদ্ধ এবং সাংগঠনিক ভাবে শক্তিশালী ও উজ্জীবিত হবে। আগামী ২৩ তারিখ জামালপুর একটি উৎসবের নগরীতে পরিনত হবে। 

তিনি আরও বলেন, সেই সম্মেলনের মধ্যে দিয়ে জামালপুরের বিএনপি আগামী দিনে আরো সঠিক, সচ্ছ, সৎ ও সাহসী পথে চলবে বলে আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। যদি আবার আমরা সভাপতি-সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পাই। আমরা সকলকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে জামালপুরের বিএনপিকে আগামী দিনের জামালপুরবাসীর কাঙ্ক্ষিত দল হিসেবে সঠিক পথে পরিচালনা করবো ইনশাআল্লাহ। 

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক রিজভী আল জামালী রঞ্জু, সদস্য মোস্তাফিজুর রহমান আরমান, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক হাসান সরোয়ার মঞ্জু, যুগ্ম-আহবায়ক আনোয়ারুজ্জামন লিটন, সদস্য (দপ্তরের দায়িত্বে) আতিকুর রহমান লিটন, সদর উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম শফি প্রমুখ। 

প্রচার ও আনন্দ মিছিলে জেলা যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন