বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জামালপুরে বিএনপির সম্মেলন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
logo

জামালপুরে বিএনপির সম্মেলন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দীর্ঘ ৯ বছর পর আগামী ২৩ আগস্ট জামালপুর জেলা বিএনপির সম্মেলন বন্ধের দাবিতে বিএনপি ও সকল অঙ্গ সংগঠন সমূহের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা।

শনিবার (১৬ আগস্ট) সকালে শহরের বকুলতলায় সম্মেলন বন্ধের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক। 

প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল হক বলেন, জামালপুরে সম্মেলন সম্মেলন খেলা চলবে না। আজকে ১৬ আগস্ট জেলা বিএনপি মিটিং করছে। যখন কোন দরকার পড়ে এটাকে জায়েজ করার জন্য বৈধ করার জন্য আমাকে ফোন দেয়। এক বছরের মধ্যে তো কোন দিন ফোন দেয় নাই। দল কি তোমরা জন্ম দিছ। সিরাজুল হকের নেতৃত্বে বিএনপি জন্ম লাভ করছে। এই দল জনগণের দল। এই দলের মধ্যে যারা সুশৃঙ্খল, ভালো দেশপ্রেমি তারাই নেতৃত্ব পাবে।

জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানীর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক বিঞ্চ চন্দ্র মন্ডল, যুব নেতা খায়রুল ইসলাম লিয়ন, শহর যুবদলের সদস্য সচিব জিয়াউর হক জিয়া, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহাদাত হোসেন সাগর, যুগ্ম-সাধারণ সম্পাদক রানা ম্যানশন, জিয়া সাইবার ফোর্সের আহবায়ক এম এম শুভ পাঠান, সংগ্রামী দলের সাবেক সাধারণ সম্পাদক আশিক রায়হান পারভেজ প্রমুখ। 

সভাপতির বক্তব্যে শামীম আহমেদ বলেন, বর্তমান জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি অবৈধ। গত ৯ বছর যাবত এই মেয়াদোত্তীর্ণ কমিটি আগামী ২৩ আগস্ট সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। এই তৃণমূল বিএনপি এই সম্মেলন মানে না। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তৃণমূলকে গুরুত্ব দিয়ে আহবায়ক কমিটি অথবা সম্মেলন প্রস্তুতি কমিটি দেওয়ার দাবি জানাই।

তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমানের কাছে উদাত্ত আহবান জানাই আপনি প্রতিনিধি পাঠিয়ে  সরেজমিনে তদন্ত করে দেখেন জামালপুর জেলা বিএনপি কিভাবে চলছে। আগামী ২৩ তারিখে জেলা বিএনপির সম্মেলন করতে দেওয়া যাবে না। সম্মেলনকে বন্ধ করে প্রথমে আহবায়ক কমিটি বা সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের দাবি জানাই। যদি এই দাবি না মানা হলে সম্মেলন প্রতিহত করার হুশিয়ারী দেন তিনি।
সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।
উল্লেখ্য, ২০১৬ সালে শহরের সিংহজানী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেই সম্মেলনে ফরিদুল কবীর তালুকদার শামীমকে সভাপতি এবং আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনকে সাধারণ সম্পাদক করে জেলা বিএনপির কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 

সমাবেশে বিএনপি ও সকল অঙ্গ সংগঠন সমূহের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

খুঁজুন