বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জামালপুরে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন
logo

জামালপুরে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামালপুর শহর শাখার প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। 

রবিবার (১০ আগস্ট) বিকেলে জেলা শিল্প কলা একাডেমি মিলনায়তনে এ সদস্য সংগ্রহের উদ্বোধন করা হয়। 

শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় সদস্য সংগ্রহ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। 
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা ওয়ারেছ আলী মামুন বলেন, আওয়ামী ফ্যাসিবাদের কোন দোসর যাতে এই সদস্য ফর্ম ক্রয় করতে না পারে সেই দিকে সকলকে সজাগ থাকার আহবান জানান। 

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, রিজভী আল জামালী রঞ্জু, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজীব, সদস্য মোস্তাফিজুর রহমান আরমান, শহর বিএনপির সহ-সভাপতি মাঈন উদ্দিন বাবুল, এনামুল হক খান মিলন, যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল রহমান শহিদ, সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান মমিন প্রমুখ। 

আজকের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির প্রথম সদস্য ফর্ম ক্রয় করেন আব্দুল বারী মাস্টার। ধার্যকৃত নবায়ন ফি বিশ টাকা। 

সদস্য সংগ্রহে আজকে ১০জন সদস্য ফর্ম সংগ্রহ করে এবং শহরের ১৪টি ওয়ার্ডে ১৪ শত সদস্য ফর্ম বিতরণ করা হয়।

সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে শহর বিএনপির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন