জামালপুরের মেলান্দহ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অধীর তাম্বলী (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার দুরমুট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অধীর তাম্বলী ওই গ্রামের মৃত সুধীর চন্দ্র দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রান্নাঘর সংস্কারের জন্য বাড়ির উঠানে রাখা টিনের ওপর অসাবধানতা বশত বিদ্যুৎ এর একটি তার ছিঁড়ে পড়ে টিনের ওপর। বিদ্যুতায়িত হওয়া টিনটি সরাতে গেলে
অধীর তাম্বলী বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
-খবরপ্রতিদিন/ সি.ব
জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
জামালপুরের মেলান্দহ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অধীর তাম্বলী (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার দুরমুট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অধীর তাম্বলী ওই গ্রামের মৃত সুধীর চন্দ্র দাসের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে
জানা যায়, রান্নাঘর সংস্কারের জন্য বাড়ির উঠানে রাখা টিনের ওপর অসাবধানতা বশত বিদ্যুৎ এর একটি তার ছিঁড়ে পড়ে টিনের ওপর। বিদ্যুতায়িত হওয়া টিনটি সরাতে গেলে অধীর তাম্বলী বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ব্যাপারে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।-খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত