বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জামালপুরে বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির পরিচিতি সভা
logo

জামালপুরে বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির পরিচিতি সভা

বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজি: নং-বি-১৮৮৬ জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের পুরাতন ওয়াপদা অফিস প্রাঙ্গনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন জেলা শাখার সভাপতি মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবহান।

প্রধান অতিথির বক্তব্যে শ্রমিক নেতা শেখ আব্দুস সোবহান বলেন, দীর্ঘদিন পর জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। যারা নেতৃত্ব স্থানে আছেন তারা কমিটির সকলকে সাথে নিয়ে কাজ করার আহবান জানান।

বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল করিমের সঞ্চালনায় পরিচিতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের উপদেষ্টা মো. সেকান্দর আলী, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. হারুন অর রশিদ খান প্রমুখ।

এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাবু জীবন কৃষ্ণ বসাক।

পরিচিতি সভা শেষে বিক্রয় ও বিতরণ বিভাগ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জামালপুরের নির্বাহী প্রকৌশলী মো. মহিবুল আজাদ রুবেলকে নবগঠিত কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।

পরিচিতি সভায় জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন