বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জামালপুরে বাসের চাপায় ইজিবাইকের এক যাত্রী নিহত, আহত-৩
logo

জামালপুরে বাসের চাপায় ইজিবাইকের এক যাত্রী নিহত, আহত-৩

আলমগীর জামালপুর প্রতিনিধি:- জামালপুরের শরিফপুরে বাসের চাপায় ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। গুরুত্বর আহত হয়েছেন আরো তিনজন। পরে বাসটিতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। 

রবিবার (২ মার্চ) সকালে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের জয়রামপুর এলাকায় এই ঘটনা ঘটে। তবে নিহতের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, সকালে ঢাকা থেকে জামালপুরগামী একটি রাজিব বাস জয়রামপুর এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়। এসময় গুরুত্বর আহত হন ইজিবাইকের চার যাত্রী। পরে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষনা করেন। এছাড়াও   একজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি রাখা হয় ও দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। 

তিনি আরও জানান, দূর্ঘটনার পরপরই পালিয়ে যায় বাসটির চালক ও তার সহযোগী। যাত্রীরা নেমে যাওয়ার পর বাসটিতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন