বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জামালপুরে বাল্য বিয়ে ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
logo

জামালপুরে বাল্য বিয়ে ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুরে বাল্য বিবাহ রোধ, মা ও শিশু মৃত্যুর ঝুঁকি, মাদক প্রতিরোধ শীর্ষক ওয়ার্ড পর্যায়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে পৌরসভার  ৮ নম্বর ওয়ার্ড দাপুনিয়া ত্রি-নয়ন স্কুল এন্ড কলেজে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জামালপুর পৌরসভার প্রশাসক এ কে এম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন, আজকে ব্যপক হারে ফসলের ক্ষতি হচ্ছে। ২.৫০ একর জায়গা জলাবদ্ধতা হয়ে গিয়েছে। জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কার্যালয়ের  সামনে যে নদীটা সেটাও মরে গিয়েছে। আমরা পলিথিন বা প্লাস্টিক মুক্ত সমাজ গড়তে চাই। কিন্তু এই শহরের বেশির ভাগ পলিথিন বা প্লাস্টিক অপরিকল্পিত ভাবে অব্যবস্থাপনার মধ্যে দিয়ে ব্যক্তিরা যেখানে সেখানে ফেলে দিচ্ছে। 

তিনি আরও বলেন, পচনশীল যত বর্জ তৈরি করা হোক তা রায়সানিক বা জৈব সারে পরিনত হয়ে যায়। পলিথিন বা প্লাস্টিক ব্যতিত। এইটা আমরা নির্বিচারে করে যাচ্ছি। এই ব্যপারে আমরা সচেতনতা বৃদ্ধি করতে চাচ্ছি। আপনাদের অবগতির জন্য জানাই প্রথম বারের মতো আমরা জেলা পরিষদ থেকে ২০২৪-২৫ অর্থ বছরে প্রায় ৫ শত ৭১ টি প্রকল্প গ্রহণ করেছি। সেই প্রকল্প গুলো নেওয়া হয়েছে শুধু মাত্র যারা বিগত ৩ বছরে কোন রকমের সুযোগ সুবিধা পায়নি সেই সকল প্রতিষ্ঠানের অনুকূলে। যা দেখতে পাচ্ছি বিগত ১৫ বছর আপনাদের এলাকায় কোন অনুদান, সরকারি সহায়তা বা প্রণোদনা আসেনি। এসব কিছুর সাথে আপনাদের পরিচয়ই নাই। 

জেলা প্রশাসক বলেন, এখন যেহেতু নিয়মিত কোন কাউন্সিলরগণ নাই, পৌরসভার মেয়র নাই। এসময় কিন্তু সরকার কাজ করছে। কীভাবে করে? কাউন্সিলরগণদের স্থানে আমরা সরকারি কর্মকর্তাগণদের দ্বায়িত্ব দিয়ে রেখেছি। আপনাদের এই ৮ নম্বর ওয়ার্ডে একজন কাউন্সিলর আছেন উনি সরকারি কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসার। জেলা শিক্ষা অফিসার এই এলাকার সকল সমস্যা বা সুযোগ সুবিধার কথা টাউন লেভেল যে কমিটি হয় যার সভাপতি হচ্ছে পৌরসভার প্রশাসক তার নিকট আপনাদের এলাকার সকল সমস্যা গুলো তিনি তুলে ধরেন। 

দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক আইনজীবী আনিছুর রহমান মানিকের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম পিপিএম-সেবা, শিক্ষানুরাগী অধ্যাপক আমির উদ্দিন, মানবাধিকার কর্মী ও সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, জেসিসিআইএর পরিচালক এনামুল হক খান মিলন, পরিচালক মো. রফিকুল ইসলাম লিটন, পৌরসভার সাবেক কাউন্সিল দিদারুল আলম কালা, দাপুনিয়া ঈদগাঁ মাঠ পরিচালনা কমিটির সভাপতি মো. আছির উদ্দিন প্রমুখ। 

আলোচনা সভা শেষে পৌর প্রশাসক উপস্থিত যুব সমাজকে মাদক থেকে দূরে থাকতে এবং সঠিক পথে এগিয়ে যাওয়ার জন্য পাঁচটি ফুটবল উপহার দেন।

আলোচনা সভায় পৌরসভার প্রকৌশলী, কর্মকর্তাসহ দাপুনিয়া এলাকার সর্বস্তরের বিপুল সংখ্যক জনগণ উপস্থিত ছিলেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন