বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জামালপুরে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত
logo

জামালপুরে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

জামালপুর শহর বিএনপির আওতাধীন পৌরসভার অন্তর্গত ৯ নম্বর ওয়ার্ড (পূর্ব) শাখার উদ্যােগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) রাতে পৌরসভার অন্তর্গত মাছিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
পৌরসভার অন্তর্গত ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সমর উদ্দিন মোল্লা'র সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। 

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা ওয়ারেছ আলী মামুন বলেন, স্বাধীনতার মূলমন্ত্র গণতন্ত্র। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বার বার জনগণের পাশে দাড়িয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করে আজকে বিএনপি জনগণের কাছে সবচেয়ে প্রিয় ও শক্তিশালী দলে পরিনত হয়েছে। যে-গণতন্ত্রের স্বপ্ন দেখে মানুষ জীবন দিয়ে এই দেশ স্বাধীন করেছিল।  
IMG20251027215101.jpg 156.21 KB
তিনি আরও বলেন, স্বাধীনতার পরবর্তী সময়ে শেখ মুজিবুর রহমানের শাসন আমলে ও স্বৈরাচার এরশাদের শাসন আমলে এবং সর্বশেষ স্বৈরাচার শেখ হাসিনার গত ১৭ বছরের দু:শাসনের আমলে এই গণতন্ত্রকে বিপন্ন করে স্বৈরাতন্ত্র কায়েম করা হয়েছিল। বার বার এই বিপন্ন গণতন্ত্রকে পুনরুদ্ধারে এই বাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বিএনপি। এই সংগ্রাম করতে করতে আজকে বিএনপি জনগণের কাছে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলে পরিনত হয়েছে।

এতে উদ্বোধকের বক্তব্য রাখেন শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী ও প্রধান বক্তার বক্তব্য রাখেন শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ। 

পৌরসভার অন্তর্গত ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আইনজীবী ফজলুল হক, বর্তমান জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি, শহর বিএনপির সহ-সভাপতি মাইন উদ্দিন বাবুল, জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবহান, জেলা বিএনপির সাবেক সদস্য শামীম হোসেন মাস্টার, শহর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, হাবিবুল্লাহ মিন্টু, সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান মমিন, নজরুল ইসলাম মুক্তা, যোগাযোগ বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক মো. বাবলু মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি নাজমুল হাসান সোহেল, সাবেক সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান মিলটন প্রমুখ।

কর্মী সমাবেশে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন