জামালপুরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) উদ্যােগে ১০ দিনব্যাপী বিসিক উদ্যােক্তা মেলা শুরু হয়েছে।বুধবার (১ এপ্রিল) বিকেলে শহরের বিসিক কার্যালয় প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।
বিসিক জামালপুরের সহকারী মহাব্যবস্থাপক সম্রাট আকবরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ।
জেলা যুবদলের সদস্য মো. সফিকুল হাসান তুষারের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল হক খান দুলাল, জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সরকারি আশেক মাহমুদ কলেজের ভাইস প্রিন্সিপাল আব্দুল হাকিম, জামালপুর বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি রফিক আহাম্মেদ, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা (নাসিব)'র সহ-সভাপতি ছাইদা বেগম শ্যামা প্রমুখ।

বক্তারা জানান, জামালপুরে বিসিকের উদ্যোগে এই প্রথম উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হচ্ছে। এখানে উদ্যোক্তারা পণ্য প্রদর্শন ও বিক্রির পাশাপাশি তাদের কর্মনৈপুণ্য উপস্থাপন করবেন। এ মেলায় থাকছে জামালপুরের জিআই পণ্য নকশিকাঁথাসহ ক্ষুদ্র ও কুটির শিল্পের বিভিন্ন পণ্যসামগ্রীর সমাহার। জামালপুরের তরুণযুবকদের বেকারত্ব দূরীকরণ ও নানামুখী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যেই এ মেলার আয়োজন।
মেলায় হরেকরকম পণ্যের মোট ৮০টি স্টল স্থান পেয়েছে। সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত মেলা চলবে বলে জানিয়েছে মেলা কর্তৃপক্ষ।
জামালপুরে ১০ দিনব্যাপী বিসিক উদ্যােক্তা মেলা শুরু
জামালপুরে ১০ দিনব্যাপী বিসিক উদ্যােক্তা মেলা শুরু
জামালপুরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) উদ্যােগে ১০ দিনব্যাপী বিসিক উদ্যােক্তা মেলা শুরু হয়েছে।বুধবার (১ এপ্রিল) বিকেলে শহরের বিসিক কার্যালয় প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। বিসিক জামালপুরের সহকারী মহাব্যবস্থাপক সম্রাট আকবরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ। জেলা যুবদলের সদস্য মো. সফিকুল হাসান তুষারের সঞ্চালনায় আলোচনা
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল হক খান দুলাল, জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সরকারি আশেক মাহমুদ কলেজের ভাইস প্রিন্সিপাল আব্দুল হাকিম, জামালপুর বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি রফিক আহাম্মেদ, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা (নাসিব)'র সহ-সভাপতি ছাইদা বেগম শ্যামা প্রমুখ। বক্তারা জানান, জামালপুরে বিসিকের উদ্যোগে এই প্রথম উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হচ্ছে। এখানে উদ্যোক্তারা
পণ্য প্রদর্শন ও বিক্রির পাশাপাশি তাদের কর্মনৈপুণ্য উপস্থাপন করবেন। এ মেলায় থাকছে জামালপুরের জিআই পণ্য নকশিকাঁথাসহ ক্ষুদ্র ও কুটির শিল্পের বিভিন্ন পণ্যসামগ্রীর সমাহার। জামালপুরের তরুণযুবকদের বেকারত্ব দূরীকরণ ও নানামুখী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যেই এ মেলার আয়োজন। মেলায় হরেকরকম পণ্যের মোট ৮০টি স্টল স্থান পেয়েছে। সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত মেলা চলবে বলে জানিয়েছে মেলা কর্তৃপক্ষ।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত