বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জামালপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচন: মোত্তালেব সভাপতি, বিল্লাল সাধারণ সম্পাদক
logo

জামালপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচন: মোত্তালেব সভাপতি, বিল্লাল সাধারণ সম্পাদক

জামালপুর জেলা ট্রাক, ট্যাংকলড়ী, কভার্ডভ্যান, মিনিট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়ন রেজি: নং-ঢাকা-৩৬৪০ এর ত্রি-বার্ষিক নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে  ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮ ঘটিকা থেকে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এক ঘন্টা বিরতির পর আবার শুরু হয় বিভিন্ন পদে নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীদের ভোট বাছাই ও গণনা। 

রবিবার (২১ সেপ্টেম্বর) ভোর ৫ টা পর্যন্ত ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করে নির্বাচন পরিচালনার সাব-কমিটি।

ফলাফল ঘোষণা পূর্ববর্তী সময়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের নেতা নজরুল ইসলাম, জামালপুর জেলা ট্রাক ও ট্যাংকলড়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান প্রমুখ। 

এ সময় ফলাফল ঘোষণা করেন, জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাড. ফজলুল হক। সভাপতি পদে এক হাজার ৩১৮ ভোট পেয়ে চেয়ার মার্কায় বিজয়ী হন আব্দুল মোত্তালেব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান ছাতা মার্কায় ভোট পান ৯৯৯ টি। 

কার্যকরী সভাপতি পদে এক হাজার ২৭৫ ভোট পেয়ে দেয়াল ঘড়ি মার্কায় বিজয়ী হন মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি পদে এক হাজার ১০৯ ভোট পেয়ে খেজুরগাছ মার্কায় বিজয়ী হন হযরত আলী দয়াল। 

সাধারণ সম্পাদক পদে এক হাজার ৪৪ ভোট পেয়ে বাইসাইকেল মার্কায় বিজয়ী হন বিল্লাল হোসেন। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ৬৮৬ ভোট পেয়ে আম মার্কায় বিজয়ী হন নওশের আলী। সহ-সাধারণ সম্পাদক পদে ৬৮৪ ভোট পেয়ে উটপাখি মার্কায় বিজয়ী হন আকরাম আলী। অর্থ সম্পাদক পদে এক হাজার ৪৪ ভোট পেয়ে কলস মার্কায় বিজয়ী হন আসাদুল মিয়া। 

সাংগঠনিক সম্পাদক পদে ৯৪৪ ভোট পেয়ে টেলিভিশন মার্কায় বিজয়ী হন শহিদুল ইসলাম। প্রচার সম্পাদক পদে ৭৮৭ ভোট পেয়ে মোটরসাইকেল মার্কায় বিজয়ী হন ফরিদ উদ্দিন। দপ্তর সম্পাদক পদে এক হাজার ৪৯ ভোট পেয়ে টেবিলফ্যান মার্কায় বিজয়ী হন আব্দুল মান্নান। সড়ক সম্পাদক পদে ৭৯১ ভোট পেয়ে ভ্যানগাড়ি মার্কায় বিজয়ী হন মমিনুর ইসলাম।

নির্বাচিত সভাপতি আব্দুল মোত্তালেব এ প্রতিবেদককে বলেন, নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হয়েছে। আমরা এরকম একটি নির্বাচনের অপেক্ষায় ছিলাম। বিগত নির্বাচন গুলো সুষ্ঠু হয় নাই। শ্রমিকদের মধ্যে বিভক্তি তৈরি করা হয়েছিল। আমি সারা জীবন শ্রমিক রাজনীতি করেছি। শ্রমিকদের পাশে থেকেছি। আগামী দিনেও শ্রমিকদের পাশে থাকবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন