বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামালপুর শহর শাখার উদ্যােগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) বিকেলে পৌরসভা সংলগ্ন শহীদ সাফওয়ান সদ্য অডিটরিয়ামে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী'র সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ সদর আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ওয়ারেছ আলী মামুন বলেন, গত ১৭ টি বছর নেতাকর্মীরা জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। জামালপুরের রাজনীতির ধারাবাহিকতাসহ গত ১৭ বছরে নানা প্রতিকূলতার মধ্যে জেল-জুলুম, হামলা, মামলার মধ্য দিয়ে নেতৃবৃন্দ আমাদের পাশে থেকেছেন। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি দীর্ঘ ৩০ বছরের লালিত স্বপ্ন আল্লাহ তায়ালা কবুল করেছে।
তিনি আরও বলেন, আপনাদের পরিশ্রম, সংগ্রাম, ত্যাগ ও জামালপুরবাসীর অবদানে গত ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং প্রায় একলক্ষ ভোটের ব্যবধানে জামালপুর সদর থেকে ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। এই অবদান কিছুতেই অস্বীকার করার সুযোগ নাই। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।
শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটন, সহ-সভাপতি শহিদুল হক খান দুলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুজ্জামান রুমেল, মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, শহর বিএনপির সহ-সভাপতি মাইন উদ্দিন বাবুল, জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান মমিন প্রমুখ।
কর্মী সভায় শহর বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জামালপুর শহর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত
জামালপুর শহর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামালপুর শহর শাখার উদ্যােগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) বিকেলে পৌরসভা সংলগ্ন শহীদ সাফওয়ান সদ্য অডিটরিয়ামে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী'র সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ সদর আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ওয়ারেছ আলী মামুন বলেন, গত ১৭ টি বছর নেতাকর্মীরা জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। জামালপুরের রাজনীতির ধারাবাহিকতাসহ গত ১৭
বছরে নানা প্রতিকূলতার মধ্যে জেল-জুলুম, হামলা, মামলার মধ্য দিয়ে নেতৃবৃন্দ আমাদের পাশে থেকেছেন। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি দীর্ঘ ৩০ বছরের লালিত স্বপ্ন আল্লাহ তায়ালা কবুল করেছে। তিনি আরও বলেন, আপনাদের পরিশ্রম, সংগ্রাম, ত্যাগ ও জামালপুরবাসীর অবদানে গত ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং প্রায় একলক্ষ ভোটের ব্যবধানে জামালপুর সদর থেকে ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। এই অবদান কিছুতেই অস্বীকার করার সুযোগ নাই। আমি আপনাদের
কাছে কৃতজ্ঞ। শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটন, সহ-সভাপতি শহিদুল হক খান দুলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুজ্জামান রুমেল, মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, শহর বিএনপির সহ-সভাপতি মাইন উদ্দিন বাবুল, জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান মমিন প্রমুখ। কর্মী সভায় শহর বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত