জামালপুরে উৎসবমুখর পরিবেশে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় জামালপুর পৌরসভা একাদশ বনাম সরিষাবাড়ি উপজেলা একাদশ অংশগ্রহণ করেন। খেলায় সরিষাবাড়ি উপজেলা একাদশকে-২-১ গোলে পরাজিত করে জামালপুর পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন হয়।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল হাকিম স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগীয় কমিশন মো. মোখতার আহমেদ চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও অন্যান্য পুরস্কার তুলে দেন।
জেলা প্রশাসক হাছিনা বেগমের সভাপতিত্বে ও ময়মনসিংহ বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ানের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম পিপিএম- সেবা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংক, জেলা ক্রীড়া অফিসার আরফিন আক্তার মনি, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, সাধারণ সম্পাদক আরাফাত হোসেন শিশির প্রমুখ।
জামালপুর পৌরসভা একাদশ এর পক্ষে গোল দুইটি করেন আশরাফুল ইসলাম বুলবুল এবং আব্দুল হালিম টুটুল। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন আশরাফুল ইসলাম বুলবুল।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং জেলা ফুটবল এসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ছিল ক্রীড়াঙ্গনকে আরো উজ্জীবিত করা এবং তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদনে সম্পৃক্ত করা।
ফাইনাল খেলায় রেফারির দ্বায়িত্ব পালন করেন রেফারি এসোসিয়েশনের সদস্য তামিল হোসেন মানিক।
উল্লেখ, গত ৩০ আগস্ট বিকেলে বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল হাকিম স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। এতে ৮ টি দল অংশ গ্রহণ করেন।
ফাইনাল খেলাটি উপভোগ করতে উপচেপড়া দর্শকের সমাগমে স্টেডিয়াম মুখরিত হয়ে ওঠে। ফুটবলপ্রেমী জনতা তাদের প্রিয় দলকে উজ্জীবিত করতে মাঠজুড়ে সৃষ্টি করে এক অনন্য উৎসবের আবহ।
-খবরপ্রতিদিন/ সি.ব
জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
জামালপুরে উৎসবমুখর পরিবেশে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।ফাইনাল খেলায় জামালপুর পৌরসভা একাদশ বনাম সরিষাবাড়ি উপজেলা একাদশ অংশগ্রহণ করেন। খেলায় সরিষাবাড়ি উপজেলা একাদশকে-২-১ গোলে পরাজিত করে জামালপুর পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন হয়।সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল হাকিম স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।খেলা শেষে প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগীয় কমিশন মো. মোখতার আহমেদ চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও অন্যান্য পুরস্কার তুলে দেন।জেলা প্রশাসক হাছিনা বেগমের সভাপতিত্বে ও ময়মনসিংহ বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ানের সঞ্চালনায় পুরস্কার বিতরণী
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম পিপিএম- সেবা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংক, জেলা ক্রীড়া অফিসার আরফিন আক্তার মনি, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, সাধারণ সম্পাদক আরাফাত হোসেন শিশির প্রমুখ।জামালপুর পৌরসভা একাদশ এর পক্ষে গোল দুইটি করেন আশরাফুল ইসলাম বুলবুল এবং আব্দুল হালিম টুটুল। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন আশরাফুল ইসলাম বুলবুল।জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং জেলা ফুটবল এসোসিয়েশনের সার্বিক
সহযোগিতায় আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ছিল ক্রীড়াঙ্গনকে আরো উজ্জীবিত করা এবং তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদনে সম্পৃক্ত করা।ফাইনাল খেলায় রেফারির দ্বায়িত্ব পালন করেন রেফারি এসোসিয়েশনের সদস্য তামিল হোসেন মানিক।উল্লেখ, গত ৩০ আগস্ট বিকেলে বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল হাকিম স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। এতে ৮ টি দল অংশ গ্রহণ করেন।ফাইনাল খেলাটি উপভোগ করতে উপচেপড়া দর্শকের সমাগমে স্টেডিয়াম মুখরিত হয়ে ওঠে। ফুটবলপ্রেমী জনতা তাদের প্রিয় দলকে উজ্জীবিত করতে মাঠজুড়ে সৃষ্টি করে এক অনন্য উৎসবের আবহ।-খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত