বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জামালপুর জেলা বিএনপির সম্মেলন বাতিলের দাবিতে মানববন্ধন
logo

জামালপুর জেলা বিএনপির সম্মেলন বাতিলের দাবিতে মানববন্ধন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তৃণমূলকে গুরুত্ব দিয়ে আহবায়ক অথবা সম্মেলন প্রস্তুতি কমিটির মাধ্যমে সম্মেলন করার দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের ব্যানারে। 

রবিবার (১৭ আগস্ট) দুপুরে শহরের সকাল বাজার বড় মসজিদ প্রাঙ্গণে এ ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটির মাধ্যমে ২৩ তারিখ অবৈধ সম্মেলন বন্ধের দাবি জানান।জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জাকির হোসেন, জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণ চন্দ্র মণ্ডল, সাবেক সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক এজিএস মহব্বত হোসেন, ওয়ার্ড বিএনপি নেতা ফিরোজ আহাম্মেদ, মেষ্টা ইউনিয়ন বিএনপি নেতা গোলাম মওলা, বিএনপি নেতা আজম খান, জেলা যুবদলের সদস্য খায়রুল ইসলাম লিয়ন, যুবদল নেতা বাবু গোয়ালা, শহর যুবদলের সদস্য সচিব জিয়াউল হক জিয়া, শহর যুবদলের যুগ্ম-আহবায়ক গোলাম রব্বানী জনি, যুবদল নেতা রাশেদুল ইসলাম টুটুল, যুবনেতা সাইফুল ইসলাম রবিন, সাবেক ছাত্রদল নেতা পারভেজ খান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহাদাত হোসেন সাগর, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রানা ম্যানশন, ছাত্রদল নেতা এমদাদুল চৌধুরী তূর্য্য ও ইফতেখার সাগর, জিয়া সাইবার ফোর্সের জেলা শাখার সভাপতি শুভ পাঠান প্রমুখ।

মানববন্ধনে শামীম আহমেদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তৃণমূলকে গুরুত্ব দিয়ে আহবায়ক অথবা সম্মেলন প্রস্তুতি কমিটির মাধ্যমে সম্মেলন করার দাবি জানান।

বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন