বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান
logo

জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান

লটারির মাধ্যমে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রথম এবং ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে অত্র বিদ্যালয় মাঠে এ নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামছুল হকের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শহীদুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. শহীদুল্লাহ বলেন, বিভিন্ন কলেজের আমরা সহকর্মীবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান শিক্ষকগণ, অভিভাবকগণ, সাংবাদিকবৃন্দ এবং যাদের নিয়ে এই অনুষ্ঠান স্নেহের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে অনেক আলোচনা হয়েছে। নবীন বরণ যে ক্লাস ওয়ানে হয় আমি বুঝতে পারিনি। বাচ্চাদের নবীন বরণ হয় তা আমার মাথায় ছিল না।

তিনি আরও বলেন, যাইহোক আমার খুব ভালো লাগছে। ১৯৯৩ সালে আমি ৯ মাস কয়েকদিনের মত শিক্ষকতা করেছি এই প্রতিষ্ঠানে। তখন আমি মাঝে মধ্যে ওয়ান-টু এর ক্লাসে গিয়েছি। তো একদিন গিয়ে দেখি অনেকের দাঁত নেই। সবাই বুড়ী। আমি জিজ্ঞেস করলাম কয়জনের দাঁত নেই। দেখি মেক্সিমাম বাচ্চার দাঁত নেই। তো বাচ্চাদের সাথে ক্লাস করার আলাদা একটা মজা ছিল।। 

অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আমিমুল আহসান নয়ন ও হিশাম আল মহান্নাভ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজের ভাইস প্রিন্সিপাল আব্দুল হাকিম, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিশ্বজিৎ কুমার সোম প্রমুখ।অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন পঞ্চম শ্রেণির নবীন শিক্ষার্থী তাসনিম তাজাদ কৃতী।

প্রথম এবং ষষ্ঠ শ্রেণির ১৯০ জন শিক্ষার্থী লটারির মাধ্যমে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে তারা ভর্তি হওয়ার সুযোগ পায়। আজ নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন স্কুল কর্তৃপক্ষ। এছাড়াও অত্র বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ২২৫ জন শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

নবীন বরণ অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক ও অভিভাবকবৃন্দসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

খুঁজুন