বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় জাল নোট তৈরীর বিভিন্ন সরঞ্জামসহ সংঘবদ্ধ চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে ডিবি
logo

জাল নোট তৈরীর বিভিন্ন সরঞ্জামসহ সংঘবদ্ধ চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর বনানী ধানাধীন মহাখালী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ জাল নোট ও জাল নোট তৈরীর বিভিন্ন সরঞ্জামসহ সংঘবদ্ধ চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-সাইবার এন্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ সাইফুল ইসলাম (২৮), ২। মোঃ রেজাউল করিম ওরফে রেজা (৪৩), ৩। মোঃ সোহেল (৪০), ৪। মোঃ সাইদুর রহমান (২৮), ৫। সোহেল মাহমুদ (২৪) ও ৬। মোঃ শাহা আলম। এ সময় তাদের হেফাজত হতে  ৮২ হাজার ৩০০ শত টাকা মূল্যমানের জাল নোট, জাল নোট বিক্রয়লব্ধ নগদ দুই লক্ষ ১৪ হাজার টাকা ও জালনোট তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

ডিবির-সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বনানী থানাধীন মহাখালী পুলিশ বক্সের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তিনজন ব্যক্তি জাল নোট ক্রয়-বিক্রয়ের জন্য জাল নোটসহ অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে গতকাল সকালে উক্ত স্থানে অভিযান চালায় ডিবির টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা কৌশলে পালানোর চেষ্টাকালে ডিবির টিম মোঃ সাইফুল ইসলাম ও রেজাউল করিম ওরফে রেজাকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে চার হাজার টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার পঞ্চগড় সদর থানাধীন ব্যারিস্টার বাজার এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালনা করে মোঃ সাইদুর রহমান ওরফে সবুজ, মোঃ সোহেল মাহামুদ, মোঃ সোহেল ও মোঃ শাহ আলমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সবুজ ও সোহেল মাহামুদের স্বীকারোক্তি মোতাবেক তাদের বাড়িতে তল্লাশী করে ৭৮ হাজার ৩০০ টাকা মূল্যমানের জাল নোট, জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম ও জাল নোট বিক্রির নগদ দুই লক্ষ ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে জাল নোট তৈরি করে রাজধানীসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্রি করছিল। তারা আসন্ন কুরবানী ঈদকে সামনে রেখে বিপুল পরিমাণ জাল নোট তৈরি ও সরবরাহের পরিকল্পনা করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন