বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় জাকসু নির্বাচন:দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে পোলিং অফিসারের মৃত্যু
logo

জাকসু নির্বাচন:দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে পোলিং অফিসারের মৃত্যু

জান্নাতুল ফেরদৌস নামে এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে।

আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে অসুস্থ অবস্থায় সাভার এনাম মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জাবির চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জান্নাতুল ফেরদৌস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক। তিনি জাকসু নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন।

জানা যায়, জাকসু নির্বাচনে ভোট গণনা সংক্রান্ত কার্যক্রমে অংশ নিতে সকালে সিনেটে এসেছিলেন জান্নাতুল ফেরদৌস। ওই সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন