বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
ক্যাম্পাস জাবিতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
logo

জাবিতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

সাগর, জাবি প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদ্‌যাপন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। স্বাধীনতার ৫৫ বছর পূর্তিকে কেন্দ্র করে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা হয়। উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান জাতীয় পতাকা এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। এ সময় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য বলেন, “স্বাধীনতা দিবস আমাদের জাতির আত্মপরিচয় ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক। মুক্তিযুদ্ধের চেতনা থেকেই বাংলাদেশের জন্ম। সেই চেতনাকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।” তিনি আরও বলেন, অতীতের আন্দোলন ও সংগ্রাম আমাদের মনে করিয়ে দেয়—জনগণ সংঘাত নয়, শান্তিপূর্ণ গণতান্ত্রিক অগ্রগতি প্রত্যাশা করে। সরকার ও বিরোধী দলসহ সবার সম্মিলিত উদ্যোগে দুর্নীতি পরিহার করে নৈতিকতা ও যোগ্যতার ভিত্তিতে দেশ পরিচালনা করা গেলে একটি উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন ও বিভাগের পক্ষ থেকে স্মৃতিসৌধে পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, মহিলা ক্লাব, সাংবাদিক সমিতি, অফিসার সমিতি, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়নসহ বিভিন্ন আবাসিক হল ও বিভাগ অংশ নেয়।

শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, বিভিন্ন অনুষদের ডীন, হল প্রাধ্যক্ষ, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

স্বাধীনতার মহান চেতনায় উজ্জীবিত হয়ে দিবসটি পালনের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবার আবারও মুক্তিযুদ্ধের আদর্শ ধারণের প্রত্যয় ব্যক্ত করে।

খুঁজুন