বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জাবিতে বর্ণিল আয়োজনে বর্ষবরণ, মানবিক সমাজ গঠনের আহ্বান
logo

জাবিতে বর্ণিল আয়োজনে বর্ষবরণ, মানবিক সমাজ গঠনের আহ্বান

সাগর, জাবি প্রতিনিধি:নতুন বছরের প্রথম সকালেই বর্ণিল আয়োজন, ঐতিহ্যের ছোঁয়া আর সংস্কৃতির আবহে মুখর হয়ে উঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাস। ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ প্রতিপাদ্য সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে বর্ষবরণ বৈশাখী শোভাযাত্রা ও পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন।

দিনের সূচনা হয় সকাল সোয়া আটটায়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান তাঁর বাসভবনে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ‘এসো হে বৈশাখ এসো এসো’সহ নানা বৈশাখী গান পরিবেশিত হয়। অতিথিদের আপ্যায়নে ছিল বাঙালির চিরায়ত খাদ্য—জিলাপি, সন্দেশ, কদমা, তরমুজ, আমের শরবত, বাতাসা, মুড়ি ও খৈ।

শুভেচ্ছা বিনিময়ের পর সকাল পৌনে দশটায় পুরাতন কলা ও মানবিকী অনুষদ চত্বরে মৃৎমঞ্চে আনুষ্ঠানিকভাবে বর্ষবরণের উদ্বোধন করেন উপাচার্য। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংস্কৃতির রাজধানী হিসেবে পরিচিত। এ বছরের আয়োজন বৈচিত্র্যে অনন্য।” তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য কেবল দক্ষ মানবসম্পদ তৈরি নয়, বরং নৈতিক ও আলোকিত মানুষ গড়ে তোলা।

নতুন বছরের প্রাক্কালে ভিন্ন মতের প্রতি সহনশীলতার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, “আমরা যেন ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল হই এবং মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখি।” তিনি চৈত্র সংক্রান্তির প্রসঙ্গ টেনে বলেন, অতীতের দুঃখ-কষ্ট পেছনে ফেলে ভালোকে ধারণ করেই এগিয়ে যেতে হবে।

উদ্বোধনের পর বের হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। বিভিন্ন রঙ, মুখোশ, ফেস্টুন ও ঐতিহ্যবাহী উপস্থাপনায় শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে সেলিম আল-দীন মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। এতে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, জাকসুর নেতৃবৃন্দ এবং জাবি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

শোভাযাত্রা শেষে টিএসসি চত্বরে মেলার উদ্বোধন করেন উপাচার্য। পাশাপাশি বাংলা, দর্শন, ইংরেজি, সরকার ও রাজনীতি এবং ভূগোল ও পরিবেশ বিভাগসহ বিভিন্ন বিভাগের আয়োজিত অনুষ্ঠান ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

দিবসটি উপলক্ষে উপাচার্য জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতুর আয়োজিত মধ্যাহ্ন ভোজে অংশ নেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাবের আয়োজিত ভোজেও যোগ দেন তিনি। বিকেলে ছাত্র-শিক্ষক কেন্দ্র, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদানকেন্দ্র এবং জাকসুর যৌথ উদ্যোগে সেলিম আল-দীন মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

খুঁজুন