সাগর, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মার্কিন-ইসরাইলি আগ্রাসনে নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনীসহ সকল শহীদের স্মরণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ মার্চ) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়।
জাবি আধিপত্যবাদবিরোধী মঞ্চের আয়োজনে জানাজায় ইমামতি করেন কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম বাপ্পি। জানাজা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
জানাজার শুরুতে সংগঠনটির আহ্বায়ক আনজুম শাহারিয়ার বলেন, “আধিপত্যবাদবিরোধী মঞ্চ সবসময় বৈশ্বিক, সাংস্কৃতিক ও সামরিক আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে এসেছে। সম্প্রতি ইরানের মতো একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে মার্কিন-ইসরাইলি আগ্রাসনে আয়াতুল্লাহ আলী খামেনীসহ অর্ধশতাধিক নিরীহ মানুষ, এমনকি স্কুলগামী শিশুকন্যারাও প্রাণ হারিয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা এই আগ্রাসনের তীব্র নিন্দা জানাই। মুসলিম উম্মাহর নেতাসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায়ই এ গায়েবানা জানাজা ও দোয়ার আয়োজন করা হয়েছে।”
জানাজা শেষে বক্তব্য রাখতে গিয়ে জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, “রমজান মাস মুসলিম উম্মাহর জন্য বরকত, প্রশান্তি ও রবের নৈকট্য লাভের সময়। কিন্তু এই সময়ে মুসলিম বিশ্ব এক কঠিন ও ক্লান্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সাম্রাজ্যবাদী আগ্রাসনে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করা হয়েছে।”
তিনি আয়াতুল্লাহ আলী খামেনীকে সমগ্র মুসলিম উম্মাহর নেতা হিসেবে উল্লেখ করে বলেন, “আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। তার ঐক্য, ন্যায়বিচার ও সাম্রাজ্যবাদবিরোধী চেতনা মুসলিম জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”
জানাজায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
জাবিতে আয়াতুল্লাহ খামেনী ও শহীদদের স্মরণে গায়েবানা জানাজা
জাবিতে আয়াতুল্লাহ খামেনী ও শহীদদের স্মরণে গায়েবানা জানাজা
সাগর, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মার্কিন-ইসরাইলি আগ্রাসনে নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনীসহ সকল শহীদের স্মরণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ মার্চ) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়। জাবি আধিপত্যবাদবিরোধী মঞ্চের আয়োজনে জানাজায় ইমামতি করেন কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম বাপ্পি। জানাজা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। জানাজার শুরুতে সংগঠনটির আহ্বায়ক আনজুম শাহারিয়ার
বলেন, “আধিপত্যবাদবিরোধী মঞ্চ সবসময় বৈশ্বিক, সাংস্কৃতিক ও সামরিক আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে এসেছে। সম্প্রতি ইরানের মতো একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে মার্কিন-ইসরাইলি আগ্রাসনে আয়াতুল্লাহ আলী খামেনীসহ অর্ধশতাধিক নিরীহ মানুষ, এমনকি স্কুলগামী শিশুকন্যারাও প্রাণ হারিয়েছে।” তিনি আরও বলেন, “আমরা এই আগ্রাসনের তীব্র নিন্দা জানাই। মুসলিম উম্মাহর নেতাসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায়ই এ গায়েবানা জানাজা ও দোয়ার আয়োজন করা হয়েছে।” জানাজা শেষে বক্তব্য রাখতে গিয়ে জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, “রমজান মাস মুসলিম
উম্মাহর জন্য বরকত, প্রশান্তি ও রবের নৈকট্য লাভের সময়। কিন্তু এই সময়ে মুসলিম বিশ্ব এক কঠিন ও ক্লান্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সাম্রাজ্যবাদী আগ্রাসনে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করা হয়েছে।” তিনি আয়াতুল্লাহ আলী খামেনীকে সমগ্র মুসলিম উম্মাহর নেতা হিসেবে উল্লেখ করে বলেন, “আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। তার ঐক্য, ন্যায়বিচার ও সাম্রাজ্যবাদবিরোধী চেতনা মুসলিম জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।” জানাজায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত