বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
ক্যাম্পাস জাবিতে ১৫ মে থেকে শুরু হচ্ছে ছায়া জাতিসংঘ সম্মেলন
logo

জাবিতে ১৫ মে থেকে শুরু হচ্ছে ছায়া জাতিসংঘ সম্মেলন

সাগর, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে তিন দিন ব্যাপী ‘জাহাঙ্গীরনগর মডেল ইউনাইটেড নেশনস-২০২৬’ (জেএমইউএন’২৬)। বিশ্ববিদ্যালয়ের মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (জেইউমুনা) কর্তৃক আয়োজিত এ সম্মেলন চলবে ১৭ মে পর্যন্ত।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় সংগঠনটির মহাসচিব ফাহমিদা সুলতানা তামান্না স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “জলবায়ু সহনশীল বিশ্ব গড়তে বৈশ্বিক সহযোগিতার মাধ্যমে শান্তি, টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতার পুনর্গঠন”।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশ-বিদেশের শিক্ষার্থী, উদীয়মান কূটনীতিক ও নীতিনির্ধারকদের অংশগ্রহণে এ আয়োজন তরুণদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠবে। বিভিন্ন কমিটির সিমুলেশনের মাধ্যমে অংশগ্রহণকারীরা বিতর্ক, কূটনীতি ও নেতৃত্ব বিকাশের পাশাপাশি সমালোচনামূলক চিন্তাভাবনা এবং বৈশ্বিক দৃষ্টিভঙ্গি অর্জনের সুযোগ পাবেন।

আয়োজক সূত্রে জানা যায়, ১১ বছরের কূটনৈতিক ঐতিহ্য ধরে রেখে এ সম্মেলন তরুণদের যুক্তিনির্ভর বিতর্ক, সিদ্ধান্ত গ্রহণ এবং আন্তর্জাতিক বিষয়াবলি সম্পর্কে দক্ষ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

মহাসচিব ফাহমিদা সুলতানা তামান্না বলেন, "বৈশ্বিক নানা জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরতেই এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। তিন দিনব্যাপী এ সম্মেলনে প্রতিনিধিরা উচ্চপর্যায়ের আলোচনা, রেজুলেশন প্রণয়ন এবং বহুপাক্ষিক কূটনীতির বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।"

তিনি আরও বলেন, "এসব সেগমেন্টের পাশাপাশি বিশেষজ্ঞ সেশন, নেটওয়ার্কিং ও সাংস্কৃতিক আয়োজনও থাকবে।"

খুঁজুন