বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
ক্যাম্পাস জাবিসাসের নির্বাচন আগামীকাল
logo

জাবিসাসের নির্বাচন আগামীকাল

সাগর, জাবি প্রতিনিধি  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২৬ সেশনের কার্যকরী পরিষদের নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে।

আগামীকাল মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন জাবিসাস কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

এর আগে শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় টিএসসি-তে জাবিসাস কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাহিদ আখতার এর অনুমতিক্রমে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আবু সাইফ মো. মুনতাকিমুল বারী চৌধুরী এবং পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক সাহাদাত হোসেন নির্বাচনী তফসিল ঘোষণা করেন। 

পরবর্তীতে প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন এবং যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। 

উল্লেখ্য, গত ৬ মার্চ অনুষ্ঠিত জাবিসাসের কার্যকরী পরিষদের সভার সিদ্ধান্ত এবং একই দিনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সদস্যদের অনুমোদনের মাধ্যমে ২০২৬ সেশনের কার্যকরী পরিষদ নির্বাচনের জন্য তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।

খুঁজুন