বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
খেলাধুলা ইউনাইটেডের জয়, যা বললেন কোচ
logo

ইউনাইটেডের জয়, যা বললেন কোচ

ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগের এক রুদ্ধশ্বাস লড়াইয়ে লিভারপুলকে হারিয়েছে । এই জয়ের ফলে তিনবছর পর চ্যাম্পিয়ন্স লিগ খেলা নিশ্চিত করল রেড ডেভিলরা। তবে ম্যাচের সব আলো কেড়ে নিয়েছেন ২১ বছর বয়সী মিডফিল্ডার কোবি মাইনো এবং অন্তর্র্বতীকালীন কোচ মাইকেল ক্যারিক।

ঘরের মাঠে ওল্ড ট্র্যাফোর্ডে রোববার রাতে লিভারপুলকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

প্রথমার্ধে ইউনাইটেড জোড়া গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে দুটিই শোধ করে লিভারপুল। পরে কোবি মাইনুর গোলে নিশ্চিত হয় স্বাগতিকদের জয়।

এই জয়ে ৩৫ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বর স্থান আরেকটু পোক্ত করল ইউনাইটেড। আর সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে চারে লিভারপুল। অল রেডদের বিপক্ষে দারুণ এই জয়ে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের টিকিটও নিশ্চিত হয়ে গেছে মাইকেল ক্যারিকের শিষ্যদের।

দুই মৌসুম বাইরে থাকার পর আবার ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টে খেলবে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটি।

প্রতিপক্ষের মাঠে বল দখলের লড়াইয়ে এগিয়েই ছিল লিভারপুল। ৬১ শতাংশ সময় বল নিজেদের কাছে রেখে গোলের জন্য ১২টি শট করতে পারে তারা। এর মধ্যে ৪টি ছিল লক্ষ্য বরাবর। বিপরীতে ঘরের মাঠে ১৭টি শট করে ৫টি লক্ষ্যে রাখতে সক্ষম হয় ইউনাইটেড।

ম্যাচের ষষ্ঠ মিনিটে ম্যাথিউস কুনহার গোলে লিড নেয় স্বাগতিকরা। পরে ১৪তম মিনিটে বেনজামিন সেসকোও জালের ঠিকানা খুঁজে নিলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি কোনো দল।

দ্বিতীয়ার্ধে ফিরে ব্যবধান কমাতে সময় নেয়নি লিভারপুল। ম্যাচের ৪৭ মিনিটে স্বাগতিকদের জাল কাঁপান ডমিনিক সবোসলাই। পরে ৫৬ মিনিটে কোডি হাকপোও স্কোরশিটে নাম তুললে ম্যাচে ফিরে আসে সমতা। মনে হচ্ছিল, হয়তো ঘুরে দাঁড়ানোর গল্পই লিখবে লিভারপুল। তবে সেটি হতে দেননি কোবি মাইনু। ম্যাচের ৭৭ মিনিটে তার গোলে আবার এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। পরে আর গোল শোধ করতে পারেনি লিভারপুল। ম্যাচ সেরার পুরস্কার জেতেন ২১ বছর বয়সী মিডফিল্ডার মাইনু। ১৪ ম্যাচে ১০ জয় তুলে নিয়ে তিন ম্যাচ হাতে রেখেই শীর্ষ পাঁচে অবস্থান নিশ্চিত করেছে তারা।

ইউনাইটেডকে চ্যাম্পিয়ন্স লিগে তুলে ক্যারিক বললেন, ‘আমি যা করছি, সেটা ভালোবাসি। এটি আমার জন্য একটি দারুণ অবস্থান এবং আমি যদি সম্পূর্ণ সততার সাথে বলি, তবে এটি বেশ স্বাভাবিকই মনে হচ্ছে।’

অন্যদিকে, চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাওয়ার লড়াইয়ে এখনও অপেক্ষায় থাকতে হচ্ছে লিভারপুলকে। রোববার প্যালেসের বিপক্ষে বোর্নমাউথ জয় পাওয়ায় তাদের সঙ্গে ব্যবধান আরও বেড়েছে।

খুঁজুন