বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ইউএনও খুলে দিলেন চলাচলের বন্ধ রাস্তা: নিষ্পত্তি করলেন দু’পরিবারের দীর্ঘদিনের দ্বন্দ্ব
logo

ইউএনও খুলে দিলেন চলাচলের বন্ধ রাস্তা: নিষ্পত্তি করলেন দু’পরিবারের দীর্ঘদিনের দ্বন্দ্ব

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজেই অভিযোগের স্থানে হাজির
হয়ে দু’টি পরিবারের দীর্ঘদিনের দ্বন্দ্ব নিষ্পত্তি করলেন। গত ২ জুন সকাল ১১ টায় বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর গ্রামে স্বশরীরে হাজির হয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে একটি পরিবারের চলাচলের রাস্তা খুলে দেয়ার ব্যবস্থা করেন তিনি। এতে প্রশংসায় ভাসছেন উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ।

জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর গ্রামের বিধবা মহিলার বাড়ির রাস্তা বন্ধ করে দেওয়ায় ভূমি আইনে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগের প্রেক্ষিতে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ সরজমিন তদন্তের সিদ্ধান্ত নেন এবং তাঁর হস্তক্ষেপে ভূমি আইনে রাস্তার জমি বন্টননামা মূলে নিষ্পত্তির সিদ্ধান্ত হয়।

বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্বামপুর গ্রামের মরহুম দরিবউল্লাহর দুই ছেলে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য আবু সুফিয়ান (৭০) ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মাইনতদ্দীন
ঘরবাড়ী তৈরী করে ভোগদখল করাকালীন মরহুম মাইনতদ্দীনের স্ত্রী রুবিনা আক্তারের চলাচলের রাস্তা ছিল না। তিন বছর পূর্বে স্বামী মাইনতদ্দীনের মৃত্যু হলে তার বড় ভাই আবু সুফিয়ান তার ছোট ভাইয়ের স্ত্রী রুবিনা আক্তারের চলাচলের রাস্তা বন্ধ করে বিভিন্ন গাছপালা রোপন করে দেন। এতে তাঁর চলাচলের বিঘ্ন সৃষ্টি হয়। এ সমস্যায় তাঁর দুই মেয়েকে নিয়ে তিনি ভাড়া বাসায় থাকতেন।

বিধবা রুবিনা নিরুপায় হয়ে স্থানীয়ভাবে ও থানা পুলিশের নিকট ন্যায় বিচারের আশায় সালিশ বিচারে প্রার্থনা করে কিন্তু একাধিকবার সালিশ বৈঠকে অনুষ্ঠিত হলে তা সফল হয়নি।
ইতোমধ্যে বিধবা রুবিনা আক্তার নিরুপায় হয়ে ভূমি আইনে বাদী হয়ে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার এর বরাবর একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগের পেক্ষিতে বালিয়াডাঙ্গীর ইউএনও পলাশ কুমার দেবনাথ উভয় পক্ষকে নোটিশের মাধ্যমে তাঁর অফিসে শুনানী করেন। কেৌশলে প্রতিপক্ষ আবু সুফিয়ান ইউএনওর নিকট মৌখিকভাবে এক সপ্তাহ সময়ের আবেদন প্রার্থনা করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট তার
আবেদন মঞ্জুর করেন। 

পরবর্তীতে সপ্তাহ পেরিয়ে গেলেও ইউএনওর কথায় প্রতিপক্ষ আবু সুফিয়ান কোন সাড়া না দেওয়ায় পরবর্তীতে ইউএনও উভয় পক্ষকে নোটিশের মাধ্যমে মঙ্গলবার সকাল ১১টায় নালিশী জমিতে স্বশরীরে উপস্থিত থাকতে বলা হয়। বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী
কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দেবনাথ সরজমিন পরিদর্শন করে উভয় পক্ষসহ এলাকাবাসীদের মৌখিক জবানবন্দী শোনার পর তিনি অভিযোগকারী রুবিনা আক্তারের

নালিশী জমি দিয়ে চলাচলের জন্য বন্টননামা দলিল মূলে উভয় পক্ষের চলাচলের রাস্তার জন্য উন্মুক্ত করার চুড়ান্ত রায় প্রদান করেন। উভয় পক্ষ সে রায় মেনে নেয়।

বিএনপির নেতা ও ওই এলাকার সমাজ সেবক আমিরুল ইসলাম ও গোলাম সারোয়ার বাবু  জানান, দীর্ঘদিন ধরে দু’টি পরিবারের মাঝে চলাচলের রাস্তা নিয়ে যে বিরোধ চলছিল ইউএন মহোদয়ের
হস্তক্ষেপে সেটি নিষ্পত্তি হলো। এতে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। “

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন