বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিশ্ব ইতালির উপকূলে নৌকাডুবিতে ২৬ অভিবাসীর মৃত্যু
logo

ইতালির উপকূলে নৌকাডুবিতে ২৬ অভিবাসীর মৃত্যু

দুইটি নৌকা ডুবে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে ইতালির দক্ষিণাঞ্চলীয় লাম্পেদুসা উপকূলে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, এখনও নিখোঁজ অনেক। তবে নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধার অভিযান চলছে।

বুধবার (১৩ আগস্ট) উদ্ধারকর্মীরা ৬০ জনকে জীবিত উদ্ধার করেছেন। এদের মধ্যে ৫৬ জন পুরুষ ও ৪ জন নারীকে লাম্পেদুসায় আনা হয়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মুখপাত্র ফ্লাভিও দি জিয়াকোমো জানিয়েছেন, দুই নৌকায় মোট প্রায় ৯৫ জন ছিলেন। অর্থাৎ এখনো প্রায় ৩৫ জন নিহত বা নিখোঁজ হওয়ার আশঙ্কা রয়েছে।

নৌকাদ্বয় লিবিয়া থেকে যাত্রা করেছিল। প্রাথমিক তথ্য অনুযায়ী, যাত্রার পর একটি নৌকায় পানি ঢুকতে শুরু করলে যাত্রীরা অন্য নৌকায় ওঠেন। পরে সেটি খারাপ আবহাওয়ায় উল্টে যায়।

ইতালির রেড ক্রসের কর্মকর্তারা জানিয়েছেন, বেঁচে যাওয়া সবাই তুলনামূলকভাবে ভালো আছেন, তবে ৪ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার অভিবাসন ঠেকাতে কড়াকড়ি পদক্ষেপ নিয়েছে এবং মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করেছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ভূমধ্যসাগরের মধ্যাঞ্চলে ইউরোপে যাওয়ার পথে কমপক্ষে ৬৭৫ জনের মৃত্যু হয়েছে। সূত্র: আল-জাজিরা।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন