বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিশ্ব ইসরায়েলি হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত
logo

ইসরায়েলি হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

বার্তাসংস্থা রয়টার্স দাবি করেছে ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ ও দেশটির বিপ্লবী গার্ডের কমান্ডার মোহাম্মদ পাকপুর ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে।

শনিবার তিনটি সূত্রের বরাতে রয়টার্স এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সামরিক অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র এবং একটি আঞ্চলিক সূত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড কমান্ডার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।

এদিকে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলি কর্মকর্তাদের ধারণা, সকালের হামলায় বিপ্লবী গার্ডের কমান্ডার ও ইরানের গোয়েন্দা প্রধানও নিহত হয়েছেন। শনিবার সকাল থেকে ইরানের বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েল। একপর্যায়ে ওই অভিযানে যুক্তরাষ্ট্রও অংশ নেয়। হামলার লক্ষ্য ছিল ইরান প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও সামরিক কমান্ডাররা। তবে হামলার চূড়ান্ত ফলাফল এখনো স্পষ্ট নয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘আমরা হয়তো কয়েকজন কমান্ডারকে হারিয়েছি, কিন্তু এটি বড় কোনো সমস্যা নয়।’

খুঁজুন