বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিশ্ব ইসরায়েলের অভিযান শুরু, গাজা দখলে নিতে, নিহত ৮১
logo

ইসরায়েলের অভিযান শুরু, গাজা দখলে নিতে, নিহত ৮১

ইসরায়েল পরিকল্পিত স্থল অভিযান শুরু করেছে গাজা দখলের লক্ষ্যে ।উপত্যকাজুড়ে ভয়াবহ তাণ্ডবে গতকাল বুধবার প্রাণ হারিয়েছে আরও ৮১ ফিলিস্তিনি।

আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

গাজা সিটির শাতি শরণার্থী শিবিরে হামলায় নিহত হয়েছে শিশুসহ কমপক্ষে ২৫ জন। জয়তুন ও জাবালিয়া এলাকায় নির্বিচার তাণ্ডব চালিয়েছে ইসরায়েলের পদাতিক সেনারা। জয়তুনে দুটি এবং জাবালিয়ায় একটি ব্রিগেড স্থল অভিযান পরিচালনা করছে।

পরিকল্পিত মিশনের এটি প্রাথমিক ধাপ বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

এর আগে মঙ্গলবার এ পরিকল্পনায় অনুমোদন দেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি জানান, গাজা সিটি দখলের জন্য সেপ্টেম্বরের শুরুতেই নামানো হবে ৬০ হাজার রিজার্ভ সেনা। অঞ্চলটি থেকে আবারও সরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে ফিলিস্তিনিদের।

উল্লেখ্য, বুধবার গাজার দক্ষিণে ত্রাণ সংগ্রহকারীদের ওপরও আরেক দফা হামলা হয়। এতে মারা যায় ৩০ জন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন