ইসরায়েলি হামলায় ইরানের ভূখণ্ডে অন্তত ৭৮ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩২০ জন।জাতিসংঘে নিযুক্ত ইরানে বিশেষ দূত নিরাপত্তা পরিষদের বৈঠকে এই তথ্য দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
ইসরায়েলি হামলার প্রেক্ষিতে এই জরুরি বৈঠক ডেকেছিল ইরান। দেশটির দূত আমির সাইদ ইরাবানি এই হামলারকে বর্বর বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, হামলায় ইরানে পরমাণু কেন্দ্র, বেসামরিক অবকাঠামো ও আবাসিক এলাকাকে লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরায়েল। হতাহতদের বেশিরভাগই বেসামরিক।
ইরবানি বলেন, ইচ্ছাকৃত এই হামলাটি তাদের পূর্বপরিকল্পিত ছিল। আর এই অপরাধে জড়িত ছিল যুক্তরাষ্ট্রও। তিনি বলেন, ‘আমরা এই অপরাধ ভুলে যাবো না। আমাদের দেশের সাধারণ মানুষরা মার্কিন অস্ত্র দিয়ে চালানো ইসরায়েলি হামলা প্রাণ হারিয়েছে।’
তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানানো ও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
-খবরপ্রতিদিন/ সি.ব