বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিশ্ব ইসরায়েলে হামলা, বেজে উঠল সাইরেন
logo

ইসরায়েলে হামলা, বেজে উঠল সাইরেন

আজ মঙ্গলবার (৫ আগস্ট) ভোরে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ছোড়া হয় একটি ক্ষেপণাস্ত্র।মধ্যপ্রাচ্যের উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে হুতি যোদ্ধাদের সাম্প্রতিক হামলা। 

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, হামলার লক্ষ্যবস্তু শনাক্ত করে প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সক্রিয় করা হয়েছে।

আরব নিউজের তথ্য অনুযায়ী, এই হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। তবে ইসরায়েলি বাহিনীর দাবি, কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিসও নিশ্চিত করেছে, হতাহত নেই।

হুমকি কেটে যাওয়ার পর হোম ফ্রন্ট কমান্ড আশ্রয় নেওয়া অঞ্চলগুলোতে জনসাধারণকে বাইরে আসার অনুমতি দিয়েছে।

সোমবার (৪ আগস্ট) হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, তারা ইসরায়েলের তিনটি শহর—তেল আবিব, আশকেলন ও হাইফার সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে তিনটি ড্রোন পাঠিয়েছে।

ঘোষণার কিছু সময়ের মধ্যেই গাজার কাছের নেটজারিম এলাকা এবং মিশর সীমান্তে সাইরেন বেজে ওঠে। পরে ইসরায়েল জানায়, একটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। তবে বাকি দুটি ড্রোনের বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানায়নি তেল আবিব।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন